Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতার কথা শুনে হেসেই উড়িয়ে দিলেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার (Ind vs Pak)।
কাটা ঘায়ে নুনের ছিটে (Ind vs Pak)
পহেলগাঁও হামলার পর দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ভারত জঙ্গি হানার যোগ্য জবাব দিয়েছে অপারেশন সিঁদুর দিয়ে। যার পরে ভারত-পাকিস্তান ম্যাচের আগেই উত্তেজনার পারদ বেড়েছে। অনেকেই ভারত পাকিস্তান ম্যাচের বিপক্ষে ছিলেন। তারা ম্যাচ বয়কটের দাবিও করেছিলেন। এইসবের পরেও মুখোমুখি হয় ভারত পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বি দুই দেশের ম্যাচ ঘিরে এখন উত্তেজনা চরমে আর সেই আবহে ভারতীয় দলের অধিনায়ককে পাকিস্তানের সাথে প্রতিদ্বন্দ্বিতার কথা জিজ্ঞেস করা হলে তিনি খোঁচা দিতে ছাড়েন নি (Ind vs Pak)।
এশিয়া কাপে দুইবার ভারতের মুখোমুখি হতে হয়েছে পাকিস্তানকে আর দুইবারই ভারতের কাছে দুরমুশ হতে হয়েছে পাক দলকে। প্রথম ম্যাচের পর ভারত পাকিস্তান দলের সাথে হাত না মিলিয়েই ফায়ার যায় ড্রেসিং রুমে আর সেই নিয়ে কম জলঘোলা করে নি পাক দল। কখনও তারা দাবি জানিয়েছে ম্যাচ রেফারিকে সরানোর আবার কখনও দিয়েছে এশিয়া কাপ বয়কটের হুমকি। যদিও এতকিছুর পরেও নিজেদের লজ্জার হার তারা আটকাতে পারে নি।

আরও পড়ুন: Ind vs Pak: উস্কানিমূলক ইঙ্গিত রউফের, ক্ষোভে ভারতীয় সমর্থকরা
প্রেস মিতে ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে ভারত-পাকিস্তান প্রতিদ্বন্ধিতার কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন ‘যদি দুটো টিমই ভাল খেলে তবে সেটাকে টক্কর বলা যায়। কিন্তু দুটো টিম ১৫তা ম্যাচে মুখোমুখি হয়েছে আর সেখানে যদি স্কোর হতো ৮-৭ বা ৭-৭ তবে সেটাকে প্রতিদ্বন্ধিতা বলা যেত। কিন্তু সেখানে স্কোর ১২-৩ বা এমনই কিছু তাহলে সেটা আমার কাছে কোনও টক্কর নয়’। প্রেস মিতে পাকিস্তান দলকে এই খোঁচা কাটা ঘায়ে নুনের ছিটে বলেই মোট সমর্থকদের। এর পরে ভারত মুখোমুখি হতে চলেছে আরেক প্রতিবেশী দেশের সাথে। বাংলাদেশকেও যে ছেড়ে কথা বলবে না ভারতীয় দল সেটাই অনেকের অনুমান।
সেদিনের প্রেস মিতে ভারত পাকিস্তান ম্যাচের এই পরিসংখ্যান তুলে সূর্যকুমার যাদব পরামর্শ দেন ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা সম্পর্কে প্রশ্ন বন্ধ করে দিতে। ব্যাটিং বোলিং দুই বিভাগেই যে ভাল খেলেছে ভারত সেই কথাই সেদিন বললেন তিনি। অন্যদিকে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন পাক দলের অধিনায়ক (Ind vs Pak)।


