Last Updated on [modified_date_only] by Aditi Singha
মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ও পরিবারের এক সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে (Suvendu Adhikari) মর্মান্তিক দুর্ঘটনার পর বড় সিদ্ধান্ত নেওয়া হল। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে শহরের একাধিক বড় পুজোমণ্ডপ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আহতদের ক্ষতিপূরণ (Suvendu Adhikari)
আহতদের ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবে সরকার। এবং তাদের পরিবার যে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে চায়, সেখানেই চিকিৎসা করানো হবে। তার ব্যয়ভারও বহন করবে সরকার।
কাউকে ছাড়া হবে না (Suvendu Adhikari)
চোরবাগানের ঘটনায় সিসিটিভি ফুটেজ নেওয়া হয়েছে। যারা ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, সে পুলিশ হোক, ক্লাবের কর্তা-সদস্য হোক, বেসরকারি নিরাপত্তা কর্মী হোক, কাউকে ছাড়া হবে না।
আরও পড়ুন: https://ktvbangla.com/durga-puja-closed-in-kolkata/
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে একজন বিচারপতির নেতৃত্বে সিট গঠন করে গোটা ঘটনার তদন্ত করা হবে। আগামীকালই প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। প্রত্যক্ষদর্শী থেকে শুরু করে সকলের সাক্ষ্য নেওয়া হবে। তার হাতে যে স্বাক্ষ বা নথি এসেছে তার ভিত্তিতে মুখ্যমন্ত্রীও সাক্ষী দেবেন বলে জানিয়েছেন।



