Last Updated on [modified_date_only] by Aditi Singha
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। একসময় টেলিভিশনে একের পর এক সিরিয়ালে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি। তবে বর্তমানে ছোট পর্দা থেকে দূরে রয়েছেন স্বস্তিকা। এখন ওটিটি এবং বড় পর্দার কাজেই বেশি ব্যস্ততা তাঁর। পুজোতে কী কী প্ল্যান করেছিলেন? নবমীর দিন কীভাবে কাটাবেন? কোন লুকে ধরা দেবেন তিনি ? এমনই নানান কথা শেয়ার করে নিলেন ট্রাইব টিভির সাক্ষাৎকারে।

পুজোর আগেই সমস্যার সম্মুখীন (Swastika Dutta)
২০২৫ এর দুর্গা পুজোর পরেই মুক্তি পেতে চলেছে স্বস্তিকার (Swastika ) নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’। ছবির শুটিং চলাকালীন একটি বিপদের মুখে পড়েছিলেন অভিনেত্রী। শুটিং চলার সময় তাঁর চোখে ধুলো ঢুকে যায়। চোখের এই সমস্যার কারণে বেশ কিছুদিন ভুগতে হয় তাঁকে। চিকিৎসার মধ্যেই ছিলেন তিনি। এখনও চলছে ওষুধ। সে কারণেই পুজোর আগে কোনও রকম কেনাকাটা বা প্রস্তুতি নিতে পারেননি স্বস্তিকা।

কাজের প্রতি দায়বদ্ধ (Swastika Dutta)
স্বস্তিকার (Swastika) শরীর-স্বাস্থ্যের পাশাপাশি চলছিল ছবির শুটিং। শুটিংয়ের কিছু জরুরি কমিটমেন্ট ছিল তাঁর। তাই কাজ থামিয়ে রাখতে পারেননি । অষ্টমীর দিন পর্যন্ত শুটিং ছিল স্বস্তিকার। এরপর নবমীতে মিলেছে ছুটি। আর এই দিনটাই তিনি উৎসর্গ করতে চলেছেন তাঁর প্রিয় পরিবারকে।

সিনেমা দেখার প্ল্যান (Swastika Dutta)
নবমীর দিন মা-বাবাকে নিয়ে সিনেমা দেখতে যাবেন স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। তারপর প্রিয় রেস্টুরেন্টে খাওয়াদাওয়া করবেন একসাথে। ছোটবেলার কিছু স্মৃতি ফিরে দেখতে চান তিনি। সেই কারণে যাবেন পুরনো কিছু ঠাকুর দেখতে, যেগুলি ছোটবেলায় মা-বাবার সঙ্গে দেখতে যেতেন অভিনেত্রী।

কেমন পোশাকে দেখা যাবে? (Swastika Dutta)
সারা বছর কাজের জন্য পরিবারকে সময় দিতে পারেন না অভিনেত্রী স্বস্তিকা (Swastika)। তাই পুজোই হয়ে ওঠে পরিবারের সঙ্গে তাঁর একান্ত সময় কাটানোর সুযোগ। পোশাকের ক্ষেত্রে স্বস্তিকা সাধারণত ক্যাজুয়াল পরতে পছন্দ করেন। তবে মায়ের অনুরোধে নবমীর দিন হয়ত পরবেন ইন্ডিয়ান আউটফিট।
কাদের সাথে সময় কাটাচ্ছেন? (Swastika Dutta)
এবারের পুজো তাই একটু আলাদা স্বস্তিকা দত্তের (Swastika Dutta) জন্য। একদিকে নতুন ছবি মুক্তির উত্তেজনা, অন্যদিকে বাবা মা এর সঙ্গে কিছুটা সময় কাটানোর আনন্দ ,সব মিলিয়ে এই বছরের পুজো বিশেষ হয়ে থাকছে তাঁর কাছে।

আরও পড়ুন: Kanakdurga Jhargram: চারশো বছরেরও পুরনো কনকদুর্গা মন্দির কেন এত রহস্যঘেরা?
শীঘ্রই দেখা যেতে চলেছে
স্বস্তিকার ফ্যানদের জন্যও সুখবর রয়েছে। খুব শীঘ্রই তাঁকে বড় পর্দায় নতুন রূপে দেখা যাবে। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যাবে তা নিঃসন্দেহে বলা যায়। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় এই নতুন ছবিটিতে স্বস্তিকা ছাড়াও রয়েছেন মিমি, সোহম ,বনি ,কাঞ্চন ,মানসী ,শ্রুতি ও আরও অনেকেই।



