Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গরমের শুরুতেই বড় ধাক্কা কলকাতার (Swimming Pool Crisis) সাঁতারপ্রেমীদের জন্য। শহরের একাধিক সুইমিং পুল বন্ধ হওয়ার মুখে। তবে কারণ জলাভাব নয়, বরং জলের পরিশোধনে ব্যবহৃত অত্যাবশ্যক রাসায়নিকের সংকট। আন্তর্জাতিক পরিস্থিতি, বিশেষত ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে রাসায়নিক সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে, যার প্রভাব এসে পড়েছে কলকাতার পুলগুলিতেও।
জলে ক্লোরিন (Swimming Pool Crisis)
সাধারণত সুইমিং পুলের জল পরিষ্কার (Swimming Pool Crisis) রাখতে ক্লোরিন ব্যবহার করা হয়। এই ক্লোরিন জলের সঙ্গে বিক্রিয়া করে হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি করে, যা জীবাণুনাশক হিসেবে কাজ করে। কিন্তু বর্তমানে বাজারে ক্লোরিনের সরবরাহ কমে যাওয়ায় পুলের জল পরিশোধন করা যাচ্ছে না। ফলে বাধ্য হয়েই একাধিক ক্লাব ও সংস্থা সাময়িকভাবে পুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সদস্যদের নোটিশ (Swimming Pool Crisis)
দক্ষিণ কলকাতার বেশ কিছু ক্লাব ইতিমধ্যেই সদস্যদের নোটিশ দিয়ে জানিয়েছে, প্রয়োজনীয় রাসায়নিক না থাকায় পুল ব্যবহার স্থগিত রাখা হয়েছে। উত্তর কলকাতার এক ক্লাবেও একই ছবি। বিকল্প রাসায়নিক ব্যবহার করার চেষ্টা হলেও তা কার্যকর হয়নি বলেই জানা গিয়েছে। নিয়মিত সাঁতারুরা হতাশ-গরমের সময় যখন পুলে ভিড় বাড়ার কথা, ঠিক তখনই এই সমস্যায় পড়তে হচ্ছে।
আরও পড়ুন: Love Bite Risk: লাভবাইটেই মৃত্যু, স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত যুবক
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত জলে সাঁতার কাটা অত্যন্ত বিপজ্জনক। এতে ত্বকের সমস্যা থেকে শুরু করে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে পুল বন্ধ রাখাই একমাত্র উপায় বলে মত তাঁদের। যদিও এই পরিস্থিতি নতুন নয়। অতীতে কোভিড মহামারির সময়েও দীর্ঘদিন বন্ধ ছিল সুইমিং পুলগুলি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খুলে দেওয়া হয়। এবারও দ্রুত সমস্যা মিটবে বলেই আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ ও সাঁতারুরা।


