Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ড (T 20 WC) চার উইকেটে হেরে যেতেই পাকিস্তানের সেমিফাইনালে ওঠার আশা জেগে উঠল।
নিউজিল্যান্ডের হার (T 20 WC)
সুপার এইটের নিজেদের শেষ ম্যাচে (T 20 WC) ইংল্যান্ড ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে দিতেই সেমিফাইনালে ওঠার আশা জেগে উঠলো প্রায় বিদায় নিতে বসা পাকিস্তানের। ইংরেজদের কাছে এদিন হাড়ের ফলে নিউজিল্যান্ডের ও সেমিফাইনালে ওঠা ঝুলে রইল। শনিবার পাল্লিকলেতে আগেই বিদায় নেওয়া শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে কিউইদের।

পকিস্তান খেলবে সেমিফাইনাল?
ইংল্যান্ডের কাছে হারের ফলে দুইয়ে থাকা নিউজিল্যান্ডের রান রেট এখন ১.৩৯০। পাকিস্তানের রান রেট -০.৪৬১। এই মুহূর্তে নিউজিল্যান্ড ৩ পয়েন্টে শেষ করেছে। পাকিস্তানের পয়েন্ট ১। শেষ ম্যাচে পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে তাদেরও পয়েন্ট হবে তিন। কিন্তু নিউজিল্যান্ডের থেকে পাকিস্তানের রানরেট খারাপ হওয়ায় শ্রীলঙ্কার বিরুদ্ধে অনেক হিসেব কষে জিততে হবে সলমন আঘাদের। প্রথমে ব্যাট করলে পাকিস্তানকে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। পরে ব্যাট করতে নামলে কাজ আরও কঠিন। সেক্ষেত্রে শ্রীলঙ্কা যে রানই তুলুক না কেন, তা ১৩.১ ওভারের মধ্যে তাড়া করতে হবে। এই শর্ত মানলে তবেই সেমিফাইনালে খেলার আশা করতে পারে পাকিস্তান। না হলে গ্রুপে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে চলে যাবে নিউজিল্যান্ড।

আরও পড়ুন: TMC Rajyasabha Candidate: রাজ্যসভায় তৃণমূলের চমক! প্রার্থী তালিকায় কারা?
সুপার এইটের তিন ম্যাচ জিতে সেমিফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড। শুক্রবার সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে কলম্বোতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলে কিউইরা। জবাবে তিন বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।


