Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অর্শদীপে একই নিলেন ৫ উইকেট। বিজয় হাজারে ট্রফির ম্যাচে দুরন্ত বল করলেন অর্শদীপ সিং (Arshdeep Singh)।
বল হাতে জ্বলে উঠলেন অর্শদীপ (Arshdeep Singh)
বর্তমান সময়ে দাঁড়িয়ে ভারতের অন্যতম পেসার তিনি” আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসার মুখ অর্শদীপ সিং। টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেটের মালিক তিনি। এইবার বিশ্বকাপের আগে অনবদ্য ফর্মে দেখা গেল এই তরুণ পেসারকে। বিজয় হাজারে ট্রফিতে ম্যাচে পাঞ্জাবের হয়ে একাই নিলেন পাঁচ উইকেট। তাঁর দাপটে মাত্র ৭৫ রানেই গুটিয়ে যায় সিকিমের ইনিংস। রান তাড়া করতে নেমে সহজেই জয় তুলে নেয় পাঞ্জাব (Arshdeep Singh)।
এই ম্যাচে পাঞ্জাবের হয়ে দলে ছিলেন না শুভমন গিল। তবে অর্শদীপের দাপটে তাঁর অভাব বোঝেনি দল। টস জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। দ্বিতীয় ওভারেই সিকিমের দুই ওপেনারকে ড্রেসিং রুমে ফেরান সুখদীপ বাজওয়া।
এরপর কার্যত একই বিপক্ষকে ধসিয়ে দেওয়ার কাজটা করেন অর্শদীপ। তিনি একে একে ফিরিয়ে দেন প্রাণেশ (৮), ক্রান্তি কুমার (৬) এবং পালজ়োরকে (১৩)। তাঁর সামনে কেউ দাঁড়াতেই পারেননি। শেষে পরপর দুই ওভারে আউট করেন অধিনায়ক লি ইয়ং লেপচা (০) ও অঙ্কুরকে (২)।

আরও পড়ুন: Rajasthan Government Schools: ক্লাসরুমেই বিশ্বদর্শন! স্কুলে সংবাদপত্র পাঠ এবার বাধ্যতামূলক
ইনিংসে তাঁর বোলিং ফিগার ঈর্ষণীয়। ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নেন পাঁচ উইকেট, যার মধ্যে একটি ওভার মেডেন। লিস্ট ‘A’ ক্রিকেটে এই নিয়ে তৃতীয়বার এক ইনিংসে পাঁচ উইকেট শিকার করলেন এই বাঁ হাতি পেসার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভরসা যোগাচ্ছে এই তরুণ পেসার।
২২.২ ওভারে মাত্র ৭৫ রানে শেষ হয়ে যায় যায় সিকিমের ইনিংস। ৭৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন পাঞ্জাবের দুই ওপেনার। সহজ কাজটা আরও সহজ করে তোলেন তিনি। ২৬ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন প্রভসিমরন সিং। আর এক ওপেনার হারনুর সিং ১৩ বলে ২২ করে সঙ্গ দেন তাঁকে। ৬.২ ওভারে কোনও উইকেট না হারিয়ে দাপুটে জয় ছিনিয়ে নেয় পাঞ্জাব (Arshdeep Singh)।


