Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা পূর্ণ বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না (T20 World Cup)।
আইসিসি-র বড় সিদ্ধান্ত (T20 World Cup)
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দামামা বাজতে চলেছে। আজই আমেরিকার বিরুদ্ধে ভারত বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে। ভারত-আমেরিকার ম্যাচ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে বিশ্বকাপের বাকি ম্যাচের থেকে বেশি চর্চায় ভারত-পাকিস্তানের ম্যাচ। সেই ম্যাচ পাকিস্তান বয়কট করবে বলেই জানানো হয়েছে। এবার আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বড় সিদ্ধান্ত নিলো (T20 World Cup)।
প্রসঙ্গত ভারতের বিরুদ্ধে না খেলার হুমকি দিলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। সূত্রের খবর অনুযায়ী আইসিস ম্যাচের টিকিট বিক্রি আপাতত বন্ধ করে দিয়েছে। যাঁরা ভারত-পাক ম্যাচের টিকিট কেটেছেন এখন তাঁদের কপালে চিন্তার ভাঁজ। ভারত-পাক মহারণ মাঠে বসে দেখার উন্মাদনা বরাবরই থাকে চরমে। আর সেই কারণে মাসখানেক আগে থেকেই টিকিট কাটার ধুম পড়ে যায় এবং সেই ম্যাচের টিকিট সোল্ড আউট হয়ে যায় নিমেষে। এমনকি এতটাই চাহিদা ছিল যে ওয়েবসাইট ক্র্যাশ করে গিয়েছিল।

কিন্তু এখন পরিস্থিতি জটিল থেকে আরও জটিলতর হয়েছে। পাক ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত আইসিসি-কে লিখিত ভাবে কিছুই জানায়নি। তবে এই ম্যাচ হলে আইসিসি-র পাশাপাশি আর্থিক ক্ষতি হবে সব দেশের বোর্ডের। শ্রীলঙ্কার আর্থিক ক্ষতির মূল্য অনেক বড়। এই পরিস্থিতির কথা চিন্তা করে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাকিস্তাবন ক্রিকেট বোর্ডকে চিঠি দেওয়া হয়।

আরও পড়ুন: Weather Report: সপ্তাহান্তে ফিরছে শীতের আমেজ, শেষ বেলায় উত্তুরে হাওয়ার দাপট
এই আবহে দাঁড়িয়ে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধের খবর সামনে এসেছে। আইসিসি-র ওয়েবসাইটে গেলে টিকিট কাটা দেখা যাচ্ছে না। সেখানে লেখা থাকছে ‘তাড়াতাড়ি টিকিট বিক্রির ঘোষণা করা হবে।’ কিন্তু কবে টিকিট বিক্রি করা হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। আইসিসি সূত্রে জানা গিয়েছে, ‘এখনও পর্যন্ত পিসিবি থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। সেই কারণেই টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। ম্যাচ হবে, এমন নিশ্চয়তা পেলেই ফের বিক্রি শুরু হবে। এই মুহূর্তে কোনও রকম আর্থিক ক্ষতি চাইছে না আইসিসি (T20 World Cup)।’


