Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Tanuka Chatterjee)। সবার মতোই টেলিভিশনের তারকারাও ব্যস্ত পুজোতে। তবে ‘কথা’ ধারাবাহিকের ঠাম্মি অর্থাৎ জনপ্রিয় অভিনেত্রী তনুকা চ্যাটার্জি (Tanuka Chatterjee) কিন্তু এবারের পুজো কাটাবেন একটু অন্যরকম ভাবে। না, নিজের জন্য শাড়ি বা গয়না কেনা নয় , তিনি চলেছেন পাহাড়ের টানে! কাদের জন্য কেনাকাটা করেন তিনি? কোথায় যাচ্ছেন বেড়াতে?
পুজোর কেনাকাটা (Tanuka Chatterjee)
তনুকা চ্যাটার্জি (Tanuka Chatterjee) ট্রাইব টিভিকে জানান, এবারের অর্থাৎ ২০২৫ পুজোয় তিনি কলকাতায় থাকবেন না। তিনি যাচ্ছেন কালিম্পং বেড়াতে। তাই নিজের জন্য তেমন কিছু কেনাকাটা করেননি। তবে সবার আগে তিনি যেটা করেন, তা হল নিজের কাজের টিমের জন্য কেনাকাটা। তিনি যেসব ধারাবাহিকে অভিনয় করেন, প্রতিটি ইউনিটের মেকআপ আর্টিস্ট, প্রোডাকশন টিমের ছেলেমেয়েদের জন্য তিনি নিজের হাতে বেছে বেছে কেনাকাটা করেন। তারপর নিজের বাড়ির স্টাফদের জন্য কেনাকাটা করেন। সবশেষে, নিজের জন্য কেনেন। অভিনেত্রী বলেন, “আমি যতগুলো ধারাবাহিকে কাজ করি, প্রতিটা টিমের জন্য আলাদা করে কেনাকাটা করি। এটা আমি বহু বছর ধরে করে আসছি।”
ছুটি কাজে লাগানো (Tanuka Chatterjee)
এবারের পুজোতে নিজের জন্য কেনাকাটা করতে মন চায়নি অভিনেত্রী (Tanuka Chatterjee) তনুকার। কারণ পুজোতে তিনি শহরে থাকছেন না। এর আগেও একবার তিনি পুজোর সময় অরুণাচল প্রদেশে গিয়েছিলেন। তবে সেই সময়টা একটু অন্যরকম ছিল তাঁর কাছে। তখনকার প্রসঙ্গে বলেন, “ব্যক্তিগত জীবনে একটা খারাপ সময় যাচ্ছিল,তাই সে সময় বাইরে চলে গিয়েছিলাম। ”
অভিনেত্রী তনুকা চ্যাটার্জির ( Tanuka Chatterjee) ২০২৫ এর পুজোর প্ল্যান একদম আলাদা। অভিনেত্রী বলেন, “আমাদের কাজের জগতে টানা ছুটি পাওয়া খুব কঠিন। পুজোর সময় সাত-আট দিনের ছুটি পাওয়া, একটা বড় সুযোগ। তাই সেটা কাজে লাগানো দরকার।”
মিস করা
কলকাতার পুজোকে কি তিনি মিস করবেন না? এই প্রশ্নে মুচকি হেসে বলেন, “যাওয়ার পর বুঝব।” সব মিলিয়ে বলা যায়, শাড়ি বা গয়নার ভিড়ে নয়, এবারে পুজোয় পাহাড়ে চলেছেন ‘ঠাম্মি’ তনুকা চ্যাটার্জি (Tanuka Chatterjee)। তবে এই উৎসবের কোলাহলে টেলিপাড়া আর তাঁর ফ্যানেরা তাঁকে মিস করবেন ।
আরও পড়ুন: Kolkata Municipal Corporation: কে কলকাতাকে উদ্ধার করলেন প্রযুক্তি না প্রশাসন?
দীর্ঘদিন অভিনয়ে যুক্ত
তনুকা চ্যাটার্জি (Tanuka Chatterjee) বর্তমানে স্টার জলসার ‘কথা’ ধারাবাহিকে ঠাম্মির চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। দীর্ঘদিন ধরে ছোটপর্দায় তাঁর অভিনয় দর্শকদের মনোরঞ্জন করে এসেছে। মা, কাকিমা, ঠাম্মি অর্থাৎ বিভিন্ন পারিবারিক চরিত্রে তাঁর সাবলীল এবং স্বতঃস্ফূর্ত অভিনয় ধরা পড়ে পর্দায়। তাঁর অভিনয়ে যেমন বাস্তবতার ছোঁয়া আছে, তেমনি আছে এক আলাদা উষ্ণতা, যা সহজেই ছুঁয়ে যায় দর্শকের হৃদয়।


