Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। নির্বাসন পর্ব কাটিয়ে বাংলাদেশে ফিরলেন তারেক রহমান। তারেকের সঙ্গেই ফিরলেন তাঁর স্ত্রী জুবাইদা এবং কন্যা জাইমা(Tarique)। ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে তারেকের প্রত্যাবর্তনে উজ্জীবিত খালেদা জিয়ার দল বিএনপি। তারা খালেদা-পুত্রকে ‘গণসংবর্ধনা’ দেবে। বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।
বিএনপি শিবিরে উন্মাদনা (Tarique)
বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকা বিমানবন্দরে তারেক এবং তাঁর পরিবারের সদস্যদের স্বাগত জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস প্রমুখ। সেখানে সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে তিনি রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন: Saudi Arabias Snowfall: মরুর বুকে সাদা বরফ! কী বার্তা দিচ্ছে প্রকৃতি?
বিমান থেকেই সমাজমাধ্যমে একাধিক পোস্ট (Tarique)
১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ব্রিটেনে বিএনপির এক আলোচনাসভায় তারেক জানিয়ে দেন যে, ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরছেন। সেই মতো বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ধরেন তিনি। বিমান থেকেই সমাজমাধ্যমে একাধিক পোস্ট করেন তারেক। বৃহস্পতিবার ভোরের একটি পোস্টে দেখা যাচ্ছে বিমানসংস্থার একটি নথির দিকে তাকিয়ে রয়েছেন তিনি। উপরে বাংলায় লেখা ‘ফেরা’। আর একটি পোস্টে দেখা যাচ্ছে তারেক বিমানের জানলা দিয়ে আকাশ দেখছেন। সঙ্গে লেখা “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”



