Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: গুয়াহাটিতে অনুষ্ঠিত ইনকাম-ট্যাক্স গেজেটেড অফিসার্স অ্যাসোসিয়েশন -এর দ্বিবার্ষিক সাধারণ সভায় সংগঠনের সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন আয়কর বিভাগের ডেপুটি কমিশনার কমরেড সায়ন্তন বন্দ্যোপাধ্যায়(Tax Consultancy)। এর ফলে দেশের আয়কর আধিকারিকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের সর্বোচ্চ পদে আবারও বাংলার নেতৃত্ব প্রতিষ্ঠিত হল।
শীর্ষপদে বাংলার প্রতিনিধি নির্বাচিত (Tax Consultancy)
গত কয়েক বছর ধরে সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্ব দিয়েছেন বাংলার আর এক কৃতি সন্তান কমরেড ভাস্কর ভট্টাচার্য। তবে এ বার তিনি নির্বাচনে অংশ নেননি। তা সত্ত্বেও সংগঠনের শীর্ষপদে বাংলার প্রতিনিধির নির্বাচিত হওয়ায় রাজ্যের আয়কর আধিকারিকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে।
কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা
সভায় সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি, আধিকারিকদের স্বার্থরক্ষা, প্রশাসনিক সংস্কার এবং পরিষেবা কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবনির্বাচিত সভাপতি কমরেড সায়ন্তন বন্দ্যোপাধ্যায় সংগঠনের ঐক্য ও পেশাগত মর্যাদা রক্ষায় সর্বশক্তি নিয়োগের আশ্বাস দেন।
পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা (Tax Consultancy)
বৃহস্পতিবার সায়ন্তনবাবু কলকাতায় ফিরে আসেন। সংগঠনের বেঙ্গল ইউনিটের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে বিমানবন্দরে পুষ্পস্তবক দিয়ে অভ্যর্থনা জানান অনুপম মজুমদার ও সংগঠনের অন্য সদস্যরা।
আরও পড়ুন: Portugal Village: প্রকৃতি, একটি ডাকবাক্স আর এক মানুষ! জানেন কি তাদের গল্প?
সংগঠনের অবস্থান আরও শক্তিশালী হবে (Tax Consultancy)
সংগঠন সূত্রে জানা গিয়েছে, আগামী দিনে কেন্দ্রীয় স্তরে বিভিন্ন নীতি ও পরিষেবা সংক্রান্ত ইস্যুতে সক্রিয় ভূমিকা নেবে বাংলার নেতৃত্বে সর্বভারতীয় মঞ্চে সংগঠনের অবস্থান আরও শক্তিশালী হবে বলেই আশা করা হচ্ছে।



