Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে এসআইআর বা Special Information Revision ঘোষণা হওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের(ECI) ওয়েবসাইটে দেখা দেয় ব্যাপক সমস্যা। ভোটার লিস্ট থেকে নাম উধাওয়ের অভিযোগের নেপথ্যে সেই গোলযোগকেই দায়ী করা হয়েছিল কমিশনের তরফে। সমস্যা সমাধানে নয়া ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন। সেখানেই মিলছে ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট।
পুরনো ওয়েবসাইটে ত্রুটির অভিযোগ!(ECI)
গত সোমবার কমিশন রাজ্যে আনুষ্ঠানিকভাবে এসআইআর চালু করে। সেই দিনই সাংবাদিক বৈঠকে স্পষ্টভাবে জানানো হয়েছিল — ২০০২ সালের ভোটার লিস্টে যাঁদের নাম রয়েছে, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। এই ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নাগরিকেরা ঝাঁপিয়ে পড়েন নিজেদের নাম যাচাই করতে। কমিশনের পুরনো ওয়েবসাইট ceowestbengal.nic.in/Roll_dist খুলতেই শুরু হয় বিপত্তি। সোমবার সকাল থেকেই ওয়েবসাইটে প্রবল সমস্যা দেখা দেয়। মোবাইল ও কম্পিউটার — কোনও ডিভাইসেই সাইটটি খুলছিল না। বৃহস্পতিবার পর্যন্ত অবস্থা আরও খারাপ হয়ে যায়, সম্পূর্ণ ক্র্যাশ করে ওয়েবসাইট।

অনলাইন লিস্টে গড়মিল, অভিযোগ তৃণমূলের(ECI)
নির্বাচন কমিশনের ওয়েবসাইট ক্র্যাশের মাঝেই নতুন বিতর্কের সূচনা হয়। বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, ২০০২ সালের আসল ভোটার লিস্টের সঙ্গে অনলাইন তালিকার মিল নেই। তাদের দাবি, পরিকল্পনামাফিক একাধিক ভোটারের নাম উধাও করে দেওয়া হয়েছে তালিকা থেকে।

আরও পড়ুন: Post Office : ছাব্বিশের আগে ‘হিন্দুত্বে’ শান বিজেপির, গঙ্গাজল বিক্রি বাড়ানোর নির্দেশ কেন্দ্রের
স্বচ্ছতা বজায় রাখার বার্তা
নির্বাচন কমিশনের বক্তব্য, ওয়েবসাইটে সমস্যা রয়েছে। সেই কারণে কিছু নাম দেখা যাচ্ছে না। এই নিয়ে টানাপোড়েনের মাঝেই শুক্রবার নয়া ওয়েবসাইট চালু করল কমিশন। https://ceowestbengal.wb.gov.in/ -এই লিংকে ক্লিক করেই এবার ২০০২ সালের সম্পূর্ণ ভোটার লিস্ট দেখতে পাবেন সকলে। নাগরিকেরা জেলা, বিধানসভা কেন্দ্র, কিংবা নাম অনুযায়ী সার্চ করে সহজেই নিজের ভোটার তথ্য যাচাই করতে পারবেন।
আরও পড়ুন: West Bengal Assembly: বিধানসভায় ‘ভূতের উপদ্রব’? রাত নামলেই নাকি ঘুরে বেড়ায় ‘অশরীরী’!


