Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুপার ফোরে ভারতের কাছে হারতে হয়েছে পাকিস্তানকে। কিন্তু চর্চায় ম্যাচ চলাকালীন পাকিস্তান ক্রিকেটারের ব্যবহার। এবার সেই নিয়ে মুখ খুললো ভারতীয় দল (Team India)।
রউফের অঙ্গভঙ্গি প্রসঙ্গে ভারতের জবাব (Team India)
পাকিস্তান আর ভারত যতবারই মুখোমুখি হয়েছে ততবারই বিতর্কের সূত্রপাত। এখনও চর্চায় সেই বিতর্ক। প্রথম ম্যাচে করমর্দন বিতর্কের পরে এখন চর্চায় হ্যারিস রউফ। ম্যাচ হারার পরেও পাকিস্তানী প্লেয়ারদের ‘অসভ্যতা’ কমে নি বলেই মনে করছেন সমর্থকরা। এবার সেইসবের উত্তর দিলেন ভারতের সহকারী কোচ টেন দুশখাতে (Team India)।
বাংলাদেশের সাথে আজ মাঠে নামবে ভারত। তার আগে সাংবাদিক বৈঠকে আসেন ভারতের সহকারী কোচ টেন দুশখাতে। তবে তাকে ভারত বাংলাদেশ ম্যাচের থেকে বেশি প্রশ্ন করা হয় পাকিস্তানকে নিয়ে। সেদিনের সাংবাদিক সম্মেলনের চর্চার বিষয় ছিল বাউন্ডারিতে দাঁড়িয়ে থাকা হ্যারিস রউফের হাত দিয়ে বিমান উড়িয়ে করা ইঙ্গিত। তিনি আঙুল দিয়ে ৬ দেখিয়েছেন, সেই নিয়েও প্রশ্ন করা হয় ভারতের সহকারী কোচকে। উত্তরে তিনি বলেন ‘আমি শুরুতেই বলতে চাই এই ধরণের পরিস্থিতির কারণে প্লেয়ারদের চাপের সম্মুখীন হতে হয়। দেখেছি হ্যারিস রউফকে কিছু একটা করতে। তবে সেইসব নিয়ে আমরা ভাবিত না। আমাদের দলের ছেলেরা যেভাবে খেলছে আমরা সেটা নিয়েই গর্বিত।’

আরও পড়ুন: Benefits of Tea: চা শুধু পানীয় নয়, স্বাস্থ্যরক্ষার এক আশ্চর্য সহায়ক, কী বলছে বিশেষগণ?
দুশখাতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক শর্মা, শুভমন গিলের লড়াই নিয়েও কথা বলতে শোনা গেছে। তিনি বলেন ‘ছেলেরা ব্যাট হাতে মাঠে আগুন ঝরাচ্ছে, আমাদের দলের ছেলেরা এশিয়া কাপে যা করছেন তাতে খুশি আমরা।’
ভারতের সামনে এবার বাংলাদেশ। ইতিহাস ভারতের পক্ষে হলেও ভারতের সহকারী কোচ বলেন ‘দল বাংলাদেশ, ওমান বা অন্য যে কেউই হোক না কেন, ছেলেরা ম্যাচে নিজেদের সেরাটাই দেবে। বাংলাদেশকে আমরা সম্মান করি। ওরা উদীয়মান দল। শুরুতে আক্রমণাত্মক ব্যাটসম্যান আছেন। তবে আমরা আপাতত চ্যালেঞ্জের দিকে তাকিয়ে (Team India)।’


