Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথমবারের মতো বিদেশি লিগে খেলতে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেটারদের। অনুমতি দিতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (Team India)।
অন্য দেশের লিগে ভারতীয়রা (Team India)
ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া নির্দেশ ছিল BCCI-এর চুক্তিতে থাকা কোনও ক্রিকেটার অন্য দেশের লিগে খেলতে পারবেন না। অন্য দেশের লিগে খেলতে গেলে তাকে আইপিএল ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতে হবে। অনেকেই এই পথে হাঁটলে আবার অনেকে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। এবার হয়তো বদলাতে চলেছে সেই ছবি। প্রথম বার শ্রীলঙ্কার টি–টোয়েন্টি লিগে দেখা যেতে পারে ভারতীয় প্লেয়াদের (Team India)।
ভারতীয় বোর্ডের এহেন কড়া মনোভাবের কারণে যারা বিদেশি লিগ খেলেন তাদের সকলেই ভারতের প্রাক্তন ক্রিকেটার। এবার সেই সুর কিছুটা নরম করতে চলেছে ভারতীয় বোর্ড। এমনটাই সূত্রের খবর। চলতি বছরে ১ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগ। লিগের ষষ্ঠ মরশুম এটা আর সেই মরশুমেই হয়তো প্রথমবার খেলতে দেখা যাবে ভারতীয় প্লেয়ারদের।

এই প্রতিযোগিতা নিয়ে প্রকাশিত আয়োজকের তরফ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ‘প্রথমবার ভারতীয় ক্রিকেটাররা এই প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে বলেই আশা করা যাচ্ছে। ভারতের যে ক্রিকেটাররা এই লিগে খেলতে পারে তাদের দ্রুত নাম প্রকাশ করা হবে।’ তাদের পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ করার ফলে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হবে। এই লিগে মোট ২৪টি ম্যাচ খেলা হবে।

আরও পড়ুন: Ind vs Pak: ‘মরার উপর খাঁড়ার ঘা’, ভারতের কাছে হারের পর শাস্তি পাক ক্রিকেটারের
এই টুর্নামেন্টের ডিরেক্টর সামান্থা ডোডানওয়েলা বলেছেন ‘আমরা প্রতিযোগিতার সময় বেছে নিয়েছি অত্যন্ত সতর্কতার সঙ্গে। আন্তর্জাতিক মরশুম শুরুর আগে ক্রিকেটাররা যাতে উচ্চমানের অনুশীলন ও যথেষ্ট প্রচার পেতে পারে।’ শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা ভারতীয় ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে বেশ আশাবাদী হলেও ভারতীয় বোর্ডের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। যার কারণে কোন কোন ক্রিকেটার এই লিগ খেলবেন সেটা নিয়ে সংশয় থাকছেই। নিয়ম পরিবর্তনের বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি এখনও (Team India)।


