Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপার এইটের আগে ভারতীয় শিবিরের চিন্তা বাড়াচ্ছে অভিষেক শর্মার ব্যর্থতা (Team India)।
জোড়া উদ্বেগ ভারতীয় শিবিরের (Team India)
গ্রুপ পর্বের ম্যাচে অপরাজিত থেকে সুপার এইটে প্রবেশ করেছে ভারতীয় দল। গ্রুপ পর্বের ম্যাচে কোনও না কোনও ব্যাটার ঠিক পারফর্ম করে দলকে জয় এনে দিয়েছে। তবে ভারতীয় শিবিরের চিন্তার কারণ এখন না বরং জোড়া উদ্বেগে গম্ভীর। একদিকে যেমন অভিষেক শর্মার টানা ব্যর্থতা চিন্তা বাড়িয়েছে ভারতের তেমনই আরেকটি উদ্বেগের কথাও জানিয়েছেন ভারতীয় দলের সহকারী কোচ রায়ান টেন ডশকাটে (Team India)।
বিশ্বকাপে এখনও পর্যন্ত খাতাও খুলতে পারেননি অভিষেক শর্মা। আমেরিকা, পাকিস্তান, নেহারল্যান্ডস, তিন ম্যাচেই তাঁর স্কোর শূন্য। পরপর দুই ম্যাচে একই বলে আউট হয়েছেন ভারতের এই বিধ্বংসী ওপেনার। তিন ম্যাচ মিলিয়ে তিনি খেলেছেন মাত্র ৮ বল। তাঁর রানে না থাকা চিন্তা বাড়িয়েছে গম্ভীরের। এছাড়া কোচ গম্ভীরের আর এক চিন্তা দলে বাঁহাতি ব্যাটারদের ভিড়।
বিশ্বকাপে এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ৪২ ওভার বল করেছেন বিভিন্ন দলের স্পিনাররা। স্পিনারদের করা এই ওভারে ভারতীয় ব্যাটাররা করেছেন ৩১৫ রান। স্পিনাররা ভারতের ১৫টি উইকেট তুলে নিয়েছেন। এই পরিসংখ্যানই চিন্তায় ফেলেছে দলের হেড স্যারকে। ভারতীয় বাঁ হাতি ব্যাটারদের অফ স্পিন খেলতে সমস্যায় পড়তে দেখা যাচ্ছে, যা ভারতের জন্য মোটেও স্বস্তির নয়।

এই প্রসঙ্গে ডশকাটে বলেছেন, ‘আরিয়ান অনেক বার বলের গতি কমিয়ে দিয়েছে। আমাদের বিরুদ্ধে সব দল স্পিনারদের বেশি ব্যবহার করার চেষ্টা করছে। বিশেষ করে ফিঙ্গার স্পিনারদের। আমাদের ব্যাটিং লাইন আপে বাঁহাতি ব্যাটার বেশি। এই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে অন্য দলগুলো। বেশি বাঁহাতি ব্যাটার থাকায় প্রতিপক্ষ দলগুলোর কাজ একটু সহজ হয়ে গিয়েছে। এটা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। সঞ্জু স্যামসন ছাড়া আমাদের হাতে তেমন বিকল্পও নেই (Team India)।’

সুপার এইটে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তাঁদের কাছে ভাল স্পিনার রয়েছে। সেই বিষয়ে ডশকাটে বলেছেন, ‘ফিঙ্গার স্পিনাররা আমাদের সমস্যায় ফেলছে। পাকিস্তান ১৪ ওভার বল করিয়েছিল স্পিনারদের দিয়ে। ওই ১৪ ওভারে আমাদের রান ছিল ৪ উইকেটে ৭৮। এটা একদমই ভাল নয়। কলম্বোর পিচ কঠিন ছিল ঠিকই। তাও আমাদের পারফরম্যান্স ভাল হয়নি। নেদারল্যান্ডসের বিরুদ্ধে তুলনায় ভাল খেলেছি আমরা। তবে আরিয়ান ওর ৪ ওভারেই আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল।’
আরও পড়ুন: Cricket Match: মৌমাছির ঝাঁকের আক্রমণে রক্ষা পেলেন না প্রবীণ আম্পায়ার
তিনি আরও বলেন ‘কলম্বো এবং আমেদাবাদের বড় মাঠে আমাদের সমস্যা বেশি হয়েছে। কলম্বোর পিচও ধীর গতির ছিল। সুপার এইটের তিনটে ম্যাচে আমাদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। উন্নতি করতে হবে আমাদের। নাহলে ম্যাচে নিয়ন্ত্রণ রাখা সমস্যা হতে পারে।’ তিনি আরও বলেছেন, ‘গত ১৮ মাসে আমরা বেশ ভাল উইকেটে দ্বিপাক্ষিক সিরিজগুলো খেলেছি। বিশ্বকাপের পিচগুলো একটু অন্যরকম। বোলাররা সাহায্য পাচ্ছে। আমাদের মানিয়ে নিতে হচ্ছে নতুন করে (Team India)।’


