Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: প্রথম ম্যাচের লজ্জার হারের পর দ্বিতীয় ম্যাচে কিছুটা লড়াই করতে দেখা গেল ভারতীয় দলকে। কিন্তু শেষ পর্যন্ত জয় অধরাই থাকলো (Ind vs Aus)।
সিরিজ হার ভারতের (Ind vs Aus)
অস্ট্রেলিয়া সফরে দলে ফিরেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই তারকা ব্যাটারকে দেশের জার্সিতে দেখার জন্য উন্মাদনা ছিল তুঙ্গে। শুভমন গিলের নেতৃত্বে এই প্রথম ওয়ানডে সিরিজ খেলছে ভারত। তবে টেস্টের শুরুটা ভাল হলেও একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে তার শুরুটা ভাল হলো না। তিন দিনের সিরিজে দুই ম্যাচে হেরে সিরিজ অস্ট্রেলিয়ার দখলে (Ind vs Aus)।
টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয় না ভারতের। শুভমন গিল ফিরে যান ৯ রান করে। তারপর ব্যাট করতে নামেন কোহলি। তার কাছ থেকে সমর্থকদের প্রত্যাশা থাকলেও তিনি সেটা পূরণ করতে ব্যর্থ হন। প্রথম ম্যাচের পর এই ম্যাচেও তিনি ফেরেন শূন্য রানে। তারপর রোহিত শর্মার সাথে ব্যাটিংয়ের হাল ধরেন শ্রেয়স আইয়ার। রোহিত শর্মা ৯৭ বলে ৭৩ রানের লড়াকু ইনিংস খেলে আউট হন। শ্রেয়স আইয়ার ফেরেন ৬১ রান করে। রান পেয়েছেন অক্ষর প্যাটেল। তিনি ৪১ বলে করেন ৪৪ রান। ৮ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন হর্ষিত রানা (Ind vs Aus)।
প্রথম ব্যাট করে ভারত নির্ধারিত ৫০ ওভারে করে ২৬৪ রান। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন জাম্পা। বার্টলেট তিনটি ও স্টার্ক দুটি। দ্বিতীয় ম্যাচে রান পাননি রাহুল। তিনি ১৫ বলে ১১ রানের ইনিংস খেলেন। বিরাট কোহলি ব্যর্থ হলেও নজির গড়লেন রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটার হিসেবে ২১ ইনিংসে ১০০০ রানের মালিক তিনি। বিরাটের রান রয়েছে ৮০২ আর শচীনের ৭৪০ (Ind vs Aus)।

জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম উইকেট হারায় ৩০ রানে। মিচেল মার্শের উইকেট তুলে নেন অর্শদীপ। ১১ রানে ড্রেসিং রুমে ফিরে যান অজি অধিনায়ক। ২৮ রানে ট্র্যাভিস হেড আউট হন। ভারতের বরাবরের কাঁটা ট্র্যাভিসকে লেংথ বল করেন হর্ষিত, সেই বল ব্যাটের কানায় লেগে উপরের দিকে উঠে যায়। বিরাট কোহলি এই সহজ ক্যাচ ধরতে ভুল করেননি। অক্ষর প্যাটেলের বলে পুল করতে গিয়ে ক্লিন বোল্ড হন ম্যাট রেনশ। ৩০ বলে ৩০ করে ফিরে যেতে হয় তাকে। অ্যালেক্স ক্যারিকে ৯ রানে ফেরান ওয়াশিংটন সুন্দর।

আরও পড়ুন: Tomato Price in Pakistan: টমেটোর দাম ৬০০ টাকা, পেঁয়াজ ১২০ টাকা কিলো! নাজেহাল পাকিস্তান!
মিচেল ওয়েন ও কুপার লড়াই যান ভারতের বিরুদ্ধে। শেষবেলায় আসে সাফল্য। ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন মিচেল ওয়েন। লেংথ বল লং অনে খেলতে গিয়ে অর্শদীপ সিংয়ের হাতে ক্যাচ তোলেন। ২৩ বলে ৩৬ রান করে প্যাভিলিয়ান ফিরতে হয় তাকে। ৮ উইকেট হারিয়েও জয় ছিনিয়ে নেয় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত লড়াই করেও জয় অধরাই থাকলো শুভমন গিলদের। ভারতের হয়ে অর্শদীপ, ওয়াশিংটন সুন্দর ও হর্ষিত রানা নিয়েছেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সিরাজ ও অক্ষর প্যাটেল। এই ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের আশাও শেষ হলো অ্যাডিলেডে (Ind vs Aus)।


