Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: অভিষেক শর্মা হাসপাতাল থেকে ছাড়া পেলেও তিনি এই ম্যাচে না খেলার সম্ভাবনা বেশি (Team India)।
প্রশ্ন থাকছে ঈশান কিষাণকে নিয়েও (Team India)
বিশ্বকাপের প্রতিটা ম্যাচেই প্রায় হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের ম্যাচেও দেখা গেছে রুদ্ধশ্বাস লড়াই। জোড়া সুপার ওভারে ম্যাচ জিতেছে দক্ষিণ আফ্রিকা। সুতরাং ইটা স্পষ্ট যে কোনও ম্যাচই সহজ হবে না। একাধিক চোটের কারণে কিছুটা হলেও অস্বস্তি তৈরি হয়েছে ভারতীয় শিবিরে। হাসপাতাল থেকে ছাড়া পেলেও নামিবিয়ার বিরুদ্ধে অভিষেকের খেলার সম্ভাবনা নেই বললেই চলে। সূত্রের খবর অনুযায়ী বুমরার বলে চোট পেয়েছেন ঈশান কিষাণ (Team India)।

বুধবার প্র্যাকটিসে দারুন ছন্দে ছিলেন ঈশান। কিন্তু অনুশীলনের সময় বুমরার ইয়র্কারে চোট পান উইকেটকিপার ব্যাটসম্যান। তারপর খোঁড়াতে খোঁড়াতে নেট ছাড়েন। তার কিছুক্ষণ পরে আবার ব্যাট করতে নামেন। কিন্তু বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি। টিম ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলেছে ঈশানের চোট। সেই কারণেই তৈরি রাখা হচ্ছে সঞ্জুকে। তবে টিম ম্যানেজমেন্ট এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু জানানো হয়নি এখনও। অভিষেকের বিষয়ে বুধবার তিলক বর্মা জানিয়েছেন অভিষেকের বিষয়ে সব দিক বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপরের ম্যাচ রয়েছে পাককিস্তানের সঙ্গে আর সেই হাই ভোল্টেজ ম্যাচের আগে ভারত হয়ত কোনও ঝুঁকি নেবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই পরিস্থিতিতে নামিবিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে একাধি বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিষেক শর্মা না খেললে তাঁর জায়গায় খেলার সম্ভাবনা রয়েছে সঞ্জুর। তবে যদি ঈশান কিষাণও না খেলতে পারেন তবে দলের কম্বিনেশনে সমস্যা কিন্তু দেখা দেবে। ঈশান না খেলতে পারলে ওপেনিং স্লটে কে নামবেন বা খেলবেন সেই বিষয়ে কিছুই কিন্তু স্পষ্ট নয়। তিনে নামবেন তিলক এবং চারে অধিনায়ক সূর্যকুমার যাদব। পাঁচ থেকে সাতে হার্দিক, রিঙ্কু এবং শিবম।

আরও পড়ুন: Rajpal Yadav: কোটি টাকার সম্পত্তি থাকতেও ঋণ শোধে অক্ষম রাজপাল
তবে স্বস্তির খবর এই ম্যাচ থেকে হয়ত পাওয়া যাবে বুমরাকে। ভারতীয় শিবিরে বুমরার প্রত্যাবর্তন ভারতের জন্য অবশ্যই বড় খবর। রবিবার পাককিস্তানের বিরুদ্ধে নামার গায়ে নামিবিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি সেরে নিতে চাইবেন ভারতের এই তারকা পেসার। আগের ম্যাচে তিন উইকেট নিয়েছেন সিরাজ সুতরাং তাঁকেও খেলতে চাইবেন গম্ভীর। এখন দেখার নামিবিয়ার বিরুদ্ধে ভারোতেরপ্রথম একাদশে কে কে থাকেন। অন্যদিকে নেটে ব্যাট ও বল করতে দেখা গিয়েছে ওয়াসিংটন সুন্দরকে। তবে তিনিই ম্যাচে খেলবেন কিনা সেটা এখনও জানা যায়নি (Team India)।


