Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : টেকনো পোভার স্লিমেস্ট ফোন লঞ্চ হলো ভারতে। এই ফোন রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেল (Tecno Pova Slim 5G)।
বিশ্বের স্লিমেস্ট ফোন এবার ভারতে (Tecno Pova Slim 5G)
ভারতে নিজেদের ফোন লঞ্চ করেছে টেকনো পোভা। টেকনো পোভার এই ফোনকে বিশ্বের স্লিমেস্ট ফোনও বলা হচ্ছে। এর মূল আকর্ষণ হলো স্লিক ডিসাইন আর ও হালকা ওজন। এই নতুন ৫জি ফোনের দাম খুব বেশি না। মাঝামাঝি এর রেঞ্জ রাখা হয়েছে। টেকনো পোভা স্লিম ৫জি ফোনে রয়েছে কার্ভ ডিসপ্লে এবং নতুন এই ৫জি ফোন ৫.৯৫ মিলিমিটার পুরু (Tecno Pova Slim 5G)।
- টেকনো পোভার এই ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে। এই স্ক্রিনে ইউজারদের জন্য থাকছে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এটি AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এর উপরে থাকছে Corning Gorilla Glass 7i প্রোটেকশন।
- টেকনোর এই ৫জি ফোনে রয়েছে এক ইউনিক ধরনের রেয়ার ক্যামেরা মডিউল। যার সঙ্গে রয়েছে একটি এলইডি স্ট্রিপ। এলইডি স্ট্রিপ দুটো ক্যামেরাকে সংযুক্ত করেছে।
- এই ফোন ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট। এই ৫জি ফোনে থাকছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৪০০ প্রসেসর।
- টেকনো পোভা স্লিম ৫জি ফোনে ৫১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টের ব্যবস্থা রয়েছে। তাছাড়াও থাকছে টেকনো সংস্থা নিজস্ব Ella AI পার্সোনাল অ্যাসিসট্যান্ট। ভারতীয় ভাষার সাপোর্টও থাকছে এই ৫জি ফোনে। এছাড়াও থাকছে AI Writing, AI Image Editing, Circle to Search, Privacy Blurring-এর মতো ফিচার (Tecno Pova Slim 5G)।
- টেকনোর এই নতুন ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে থাকছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের auxiliary লেন্স। তাছাড়া ফোনের ডিসপ্লের উপর ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকবে।
আরও পড়ুন: GST on Motor Bikes: জিএসটি ২.০, কোন বাইকের দাম কমবে?
টেকনো পোভা স্লিম ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৮ জিবি বাড়ানো যাবে। টেকনো পোভা স্লিম ৫জি ফোন ৮ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে। ফোনটি কেনা যাবে অনলাইন টেকনো সংস্থার রিটেল পার্টনারদের কাছে থেকে (Tecno Pova Slim 5G)।


