Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কোচ, সহকারি কোচের পর এ বার বোলিং কোচের নাম ঘোষণা করল KKR (Tim Southee)।
KKR-এ যোগ দিলেন প্রাক্তন কিউয়ি (Tim Southee)
২০২৬ সালে পূর্ণ শক্তিতে দল সাজাতে চাইছে কলকাতা নাইট রাইডার্স। সেই লক্ষ্যে পুরো কোচিং স্টাফ বদলে ফেলল কলকাতা। প্রধান কোচ, সহকারি কোচের পর এবার নতুন বোলিং কোচের নাম ঘোষণা করল কলকাতা। KKR-এর প্রাক্তন তারকা ও কিউয়ি কিংবদন্তি টিম সাউদিকে বোলিং কোচ হিসেবে নিয়োগ করল। ১৪ তারিখ KKR-এর পক্ষ থেকে সাউদির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় (Tim Southee)।
ভরত অরুণ ২০২৫ সালের IPL-এর পর KKR-এর বোলিং কোচের পদ ছাড়েন। তিনি যোগ দেন লখনৌ সুপার জায়ান্টসে। তাঁর জায়গায় দলে এলেন কিউয়ি কিংবদন্তি। ২০২৪ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছেন। সম্প্রতি ইংল্যান্ড জাতীয় দলের বোলিং পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন। এ বার IPL-এ তাঁকে দেখা যাবে।
টিম সাউদিকে দলে নেওয়ায় কিছু সুবিধা পাবে KKR, বলেই মনে করা হচ্ছে। কারণ অতীতে তিনি খেলেছেন নাইট রাইডার্সের জার্সি গায়ে। ২০২১, ২০২২ ও ২০২৩ সালে ছিলেন KKR-এর সদস্য। সব ফর্ম্যাট মিলিয়ে তিনি ৭০০-রও বেশি উইকেট নিয়েছেন। খেলেছেন ১০০-রও বেশি টেস্ট ম্যাচ।
টিম সাউদিকে দলে নিয়ে কলকাতা নাইট রাইডার্স-এর CEO ভেঙ্কি মাইসোর বলেন, ‘আমরা KKR-এর পরিবারে টিম সাউদিকে ফেরাতে পেরে আমরা আনন্দিত। এ বার কোচ হিসেবে ওঁর পরীক্ষা। টিমের অভিজ্ঞতা আমাদের বোলিং ইউনিটকে শক্তিশালী করতে কাজে দেবে। তাঁর নেতৃত্বদানের ক্ষমতা তরুণ প্লেয়ারদের অনুপ্রাণিত করবে (Tim Southee)।’

আরও পড়ুন: Varun Chakaravarthy: এবার অধিনায়ক বরুণ
টিম সাউদি নতুন দায়িত্ব নিয়ে বলেন, ‘KKR আমার কাছে ঘরের মতো। এই নতুন ভূমিকায় ফিরতে পাওয়া সম্মানের। ফ্র্যাঞ্চাইজির সংষ্কৃতি দারুণ। প্যাশনেট ফ্যান ও দারুণ কিছু প্লেয়ার রয়েছেন দলে। আমি ২০২৬ সালের IPL জিততে মুখিয়ে রয়েছি।’
গত বার KKR IPL-এ সপ্তম স্থানে শেষ করে। এর নেপথ্যের অন্যতম কারণ হলো খারাপ বোলিং। চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরেই এই ছবির পর দলে আমূল বদল আনা হয়। চন্দ্রকান্ত পণ্ডিত, ভরত অরুণ সরে দাঁড়ান। মেন্টর ডোয়েন ব্র্যাভো অবশ্য দায়িত্বে রয়েছেন। অভিষেক নায়ারকে প্রথমে কোচ হিসেবে আনা হয়। এর পর গতকাল সহকারি কোচ হিসেবে ঘোষণা করা হয় শেন ওয়াটসনের নাম। আর এ বার বোলিং কোচ করা হলো টিম সাউদিকে (Tim Southee)।


