Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সই সংক্রান্ত বিতর্কের তদন্ত ঘিরে এবার রাজনৈতিক মহলে (TMC Central Party Office CBI) নতুন করে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছে যায় সিআইডির একটি বিশেষ দল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনের লাগোয়া এই কার্যালয়কে ঘিরে দীর্ঘ সময় ধরে চলে টানাপোড়েন। তদন্তকারীদের সঙ্গে দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কথাকাটাকাটির জেরে প্রথমে অফিসে প্রবেশ করতে পারেননি গোয়েন্দারা।
কেন এই অভিযান? (TMC Central Party Office CBI)
সূত্রের খবর, বিতর্কিত সই-কাণ্ডের তদন্তে (TMC Central Party Office CBI) গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের লক্ষ্যেই এই অভিযান চালানো হয়। তদন্তকারী সংস্থার দাবি, সংশ্লিষ্ট বৈঠকটি এই কার্যালয়েই অনুষ্ঠিত হয়েছিল। তাই সেই দিনের উপস্থিতি, নথিপত্র এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখতে চেয়েছিলেন গোয়েন্দারা। বিশেষভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহের দিকেও নজর ছিল তদন্তকারীদের।
সেই সময় তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কলকাতায় উপস্থিত ছিলেন না। দলের পক্ষ থেকে এক কর্মী জানানো হয়, তাঁদের অনুপস্থিতিতে কার্যালয়ে তল্লাশির অনুমতি দেওয়া সহজ নয়। তবে সিআইডি জানায়, তদন্তের স্বার্থে আইনি প্রক্রিয়া মেনেই তারা এসেছে এবং প্রয়োজনীয় নথিও সঙ্গে রয়েছে। দীর্ঘ আলোচনার পর শেষ পর্যন্ত কার্যালয়ের ভিতরে প্রবেশ করে তারা। টানা প্রায় ২ ঘণ্টা মমতার বাড়ির লাগোয়া অফিসে তল্লাশি। বাজেয়াপ্ত হয়নি কিছু, এমনটাই জানিয়েছেন ঘটনাস্থলে উপস্থিত তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তী।
সই কাণ্ডের তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে তদন্তকারী সংস্থা সিবিআই। এর আগে ৩০ মে প্রথম কালীঘাটের বাড়িতে যায় সিবিআই। তারপর ১ জুন অভিষেককে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন তিনি। পরবর্তীতে, অভিষেকের তরফে ১৪ দিনের সময় চাওয়া হয়। কিন্তু সিবিআই সাত দিনের সময় দেয়। তবে ৮ জুনও হাজিরা দেননি অভিষেক। বর্তমানে তিনি, ইন্ডিয়া জোটের বৈঠক শেষে দিল্লিতে রয়েছেন।


