Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: চাঁদ আজ কন্যা রাশি ছেড়ে তুলা রাশিতে গোচর করবে (Today Horoscope Tuesday)। সূর্যও বর্তমানে তুলা রাশিতেই অবস্থান করছে। চলছে বাংলা সাল ১৪৩২, কার্তিক মাস। আজ বেলা ৫টা ৫৪ মিনিট পর্যন্ত থাকবে কার্তিক অমাবস্যা তিথি, তার পর শুরু হবে কার্তিক শুক্লা প্রতিপদ। আজ বিষকুম্ভ যোগ ও প্রীতি যোগ বিদ্যমান। চিত্রা ও স্বাতী নক্ষত্রের প্রভাব আজ লক্ষণীয়। সূর্যোদয় সকাল ৫টা ৩৫ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৬ মিনিটে। মঙ্গলবার মানেই বজরংবলীর দিন, তাই আজ হনুমানজির আশীর্বাদে কিছু রাশির জাতকদের ভাগ্যদ্বার খুলে যেতে পারে।
মেষ রাশি (Today Horoscope Tuesday)
মানসিক চাঞ্চল্য ও নতুন আশার দিন। আজ মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে, তবে দীর্ঘদিনের আর্থিক টানাপোড়েন থেকে মুক্তি মিলবে। সুগন্ধি, শৌখিন দ্রব্য ও ঘরসজ্জা সামগ্রীর ব্যবসায়ীরা লাভ পাবেন। কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত যোগাযোগ গড়ে উঠবে। নিকট বন্ধুর সাহায্যে সমস্যা মিটে যেতে পারে।
বৃষ রাশি (Today Horoscope Tuesday)
মতবিরোধে সতর্ক থাকুন বন্ধুস্থানীয় কারও সঙ্গে মতপার্থক্য হতে পারে। প্রকাশনা, সাংবাদিকতা বা বিজ্ঞাপনের সঙ্গে যুক্তরা খ্যাতি পাবেন। মায়ের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে। প্রভাবশালী কারও সাহায্যে নতুন সুযোগ আসবে, তবে আজ ঋণ দেওয়া থেকে বিরত থাকুন।
মিথুন রাশি (Today Horoscope Tuesday)
সিদ্ধান্তে দূরদৃষ্টি রাখুন যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে দূরদৃষ্টি অবলম্বন করুন ভবিষ্যতে লাভ হবে। অর্থ উপার্জন বাড়বে, অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। স্বাস্থ্য সচেতন থাকুন, সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে। অসাধু প্রতিবেশীর কারণে অস্বস্তি হতে পারে।
কর্কট রাশি (Today Horoscope Tuesday)
অতিশয় তাড়াহুড়ো ক্ষতিকর হতে পারে না ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলে ক্ষতির আশঙ্কা। জ্ঞাতিশত্রুতায় বিব্রত হতে পারেন। গলা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। অসৎ ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন, নয়তো আইনি জটিলতা হতে পারে। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় নতুন সুযোগ মিলবে। সতর্ক থাকুন, সুনামহানির চেষ্টা হতে পারে।
সিংহ রাশি (Today Horoscope Tuesday)
নতুন সম্পত্তির সম্ভাবনা আজ নতুন বাড়ি কেনার যোগ আছে। আলস্য আজ বাধা হয়ে দাঁড়াতে পারে। ইঁট, সিমেন্ট, প্রোমোটিং ব্যবসায় উন্নতি হবে। চাকরিজীবীরা নতুন চাকরির সুযোগ পেতে পারেন। দুর্ঘটনা বা আঘাতের সম্ভাবনা আছে, অপ্রয়োজনীয় খরচও বাড়বে।
কন্যা রাশি (Today Horoscope Tuesday)
অংশীদারিতে ঝুঁকি, তবু ব্যবসায় লাভ অংশীদারি ব্যবসা এড়িয়ে চলুন। ব্যবসায় আয় বাড়বে, তবে সঞ্চয় কম। বিজ্ঞাপনী প্রলোভনে প্রভাবিত হয়ে প্রতারণার আশঙ্কা। খনিজ বা কৃষিজ দ্রব্যের ব্যবসায় লাভজনক দিন। অধস্তন কর্মীর উপর অতিরিক্ত নির্ভরশীলতা ক্ষতি ডেকে আনতে পারে।
তুলা রাশি (Today Horoscope Tuesday)
ঋণ মঞ্জুর ও কর্মজীবনে সাফল্য ঋণের আবেদন মঞ্জুর হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন চাকরি পাবেন। সন্তানসংক্রান্ত ব্যয় বাড়বে, হাড় ও লিভারের সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ীরা পরিশ্রমে সফল হবেন।
বৃশ্চিক রাশি (Today Horoscope Tuesday)
সম্পর্কে টানাপোড়েন ও বিদেশযাত্রার সম্ভাবনা গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। অন্যের ভুলের দায় আপনার ঘাড়ে আসতে পারে। প্রেমে ভাঙন বা দূরত্ব দেখা দিতে পারে। বিদেশ ভ্রমণ বা কর্মসংক্রান্ত সফরের সম্ভাবনা আছে। ভাইয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়বে, তবে বন্ধুর সহায়তা মিলবে।
ধনু রাশি (Today Horoscope Tuesday)
চিন্তামুক্তি ও কর্মপরিবর্তনের ইঙ্গিত গত কয়েক দিনের মানসিক চাপ কাটবে। কর্মস্থল পরিবর্তনের সুযোগ আসতে পারে। বন্ধুরূপী শত্রু থেকে সাবধান থাকুন তারা সম্মানহানি ঘটাতে পারে। সাংসারিক ব্যয় বাড়বে, জলবাহিত রোগে সতর্ক থাকুন। সন্তানের স্বাস্থ্যে চিন্তা।
মকর রাশি (Today Horoscope Tuesday)
সৃজনশীলতায় স্বীকৃতি, কিন্তু মতবিরোধের আশঙ্কা সহকর্মীর সঙ্গে বিরোধ হতে পারে। তরল দ্রব্যের ব্যবসায় মুনাফা বাড়বে। অভিনেতা, শিল্পী, লেখকরা প্রতিভার স্বীকৃতি পাবেন। তবে নেশার প্রতি আকর্ষণ বাড়তে পারে। সমাজসেবায় অর্থব্যয় হবে।
কুম্ভ রাশি (Today Horoscope Tuesday)
দাম্পত্য অশান্তি ও আইনি জটিলতা জমি বা সম্পত্তি সংক্রান্ত আইনি সমস্যা বাড়বে। দাম্পত্যে মনোমালিন্য, কিন্তু নতুন প্রেমের সূচনা সম্ভব। দালালি বা মধ্যস্থতার মাধ্যমে অর্থ লাভ হতে পারে। আগুন ও দুর্ঘটনা থেকে সতর্ক থাকুন। ব্যবসায় কিছু ক্ষতির সম্ভাবনা।
আরও পড়ুন: Weather Update Today: কালীপুজোর পর দূষিত আকাশে বৃষ্টি কি আনবে স্বস্তি?
মীন রাশি
কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ ও আর্থিক চাপ তথ্যপ্রযুক্তি বা আইন পেশায় যুক্তদের কেরিয়ারে সমস্যা দেখা দিতে পারে। শরিকি সম্পত্তি বা পারিবারিক বিষয়ে ঝামেলা বাড়বে। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। বয়স্ক আত্মীয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা। স্থানান্তর বা বদলির সম্ভাবনা রয়েছে।



