Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কাল মেয়েদের বিশ্বকাপে ভারতের মুখোমুখি অস্ট্রেলিয়া। ভারতের সমস্যা খুঁজতে গিয়ে উঠে আসছে কোন কোন বিষয় (Team India)?
হরমনপ্রীতদের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই (Team India)
মেয়েদের বিশ্বকাপে তিন ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে তালিকায় তৃতীয় স্থানে ভারত। এত টিমের মধ্যে যারা প্রথম চারে থাকবে তাদেরই মিলবে সেমিফাইনালের টিকিট। দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর কিছুটা হলেও চাপে আছে ভারত। এবারে সামনে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। লড়াই হতে চলেছে আরও কঠিন। প্রথম তিন ম্যাচের পরে টিম ইন্ডিয়াকে বিশেষজ্ঞরা সতর্ক করলেন হরমনপ্রীতদের। ভারতীয় দলের সমস্যা খুঁজতে গিয়ে বিশেষজ্ঞরা কোন কোন কারণের কথা বললেন জেনে নিন (Team India)।
ফিল্ডিংয়ে দুর্বলতা
প্রায় প্রতিটা ম্যাচে ক্যাচ ফেলতে দেখা গিয়েছে ফিল্ডারদের। সামনে শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো প্রতিপক্ষ সুযোগ নিতে না পারলেও কঠিন প্রতিপক্ষ সেই সুযোগ হাতছাড়া করবে না। ফিল্ডিং দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন হরমনপ্রীতও (Team India)।
টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা
বিশ্বকাপের শুরু থেকেই নজর ছিল ম্যাচ উইনার স্মৃতির দিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ ফর্মে দেখা গেলেও তিন ম্যাচে তার ব্যাটে রান আসেনি। রান পাননি দলের অধিনায়ক হরমনপ্রীত। রান নেই মিডিল অর্ডারে। ফলে সব চাপ গিয়ে পড়ছে রিচা, স্নেহ, আমনজ্যোৎদের উপরে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ জিততে হলে রান আসতে হবে স্মৃতির ব্যাটে।

আরও পড়ুন: Taliban Minister in India : উত্তরপ্রদেশের দারুল উলুম দেওবন্দ সফরে তালিবান মন্ত্রী আমির খান মুত্তাকি
ষষ্ঠ বোলারের অভাব
প্রতিবার বিশ্বকাপে ভারতকে ভুগতে হয়েছে ষষ্ঠ বোলারের অভাবে। এইবারও সেটাই দেখা যাচ্ছে। কোনও একজন বোলার মার খেলেই ভরসা করতে হচ্ছে পার্টটাইমারদের উপর। দক্ষিণ আফ্রিকা ম্যাচে যে কারণে বলে করতে হয়েছে হরমনপ্রীতকে ৪ ওভার। সেই কথা মাথায় রেখে দলে কোনও পরিবর্তন আনা হয় কিনা সেই দিকে নজর থাকবে।

রিচা ঘোষের ব্যাটিং অর্ডার
দক্ষিণ আফ্রিকার ম্যাচে রিচা নামেন আট নম্বরে। সেই ম্যাচে তিনি ৯৪ রানের ইনিংস খেলেন। বিশেষজ্ঞদের মতে হাতে ওভার থাকলে তিনি আরও বেশি রান করতে পারবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাকিস্তান ম্যাচেও ২০ বলে ৩৫ রানে নট আউট ছিলেন তিনি। অঞ্জু চোপড়ার মতো প্রাক্তন ক্রিকেটারের মতে রিচাকে অন্তত ছয় বা সাত নম্বরে নামানো উচিত। সেটা হলে রিচা আরও রান যোগ করতে পারবেন (Team India)।


