Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমান ডিজিটাল দুনিয়ায় প্রেম, বন্ধুত্ব বা সম্পর্ক (Dating App) খুঁজে পাওয়ার পথ অনেকটাই বদলে গেছে। আগের মতো আর পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজন বা বন্ধুর মাধ্যমে মনের মানুষ খুঁজে নেওয়ার প্রচলন কমেছে। তার জায়গা নিয়েছে স্মার্টফোনের স্ক্রিনে থাকা ডেটিং অ্যাপগুলি। এখন কয়েকটি ক্লিকেই অনলাইনেই খুঁজে নেওয়া যাচ্ছে সঠিক জীবনসঙ্গী কিংবা পছন্দের বন্ধু। এই প্রতিবেদনে রইল এমনই পাঁচটি জনপ্রিয় অ্যাপের হদিস, যেগুলোর সাহায্যে অনেকেই খুঁজে পেয়েছেন তাঁদের মনের মতো মানুষ।
১. টিন্ডার (Dating App)
ডেটিং অ্যাপের দুনিয়ায় টিন্ডারের নাম শোনা না থাকলে (Dating App) আপনি পিছিয়ে। বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারীর পছন্দের এই অ্যাপটি সহজ ইন্টারফেস ও ঝটপট ম্যাচিংয়ের জন্য জনপ্রিয়। প্রোফাইল তৈরি করে ছবি আপলোড করুন, পছন্দ হলে ডান দিকে সোয়াইপ করুন, আর যদি দু’জনই একে অপরকে পছন্দ করেন, তবে শুরু হয়ে যায় কথোপকথন। ভারতের তরুণ প্রজন্মের মধ্যেও এই অ্যাপটির জনপ্রিয়তা তুঙ্গে।

২. বাম্বল (Dating App)
নারী-সুরক্ষার কথা মাথায় রেখে বাম্বলের (Dating App) নকশা। এখানে পুরুষ-মহিলা উভয়ের মধ্যে ম্যাচিং হলেও, প্রথম মেসেজ পাঠানোর অধিকার থাকে শুধুমাত্র মহিলাদের হাতে। এই ব্যবস্থায় অনেক নারীই নিজেদের নিরাপদ ও স্বচ্ছন্দ বোধ করেন। ফলে, নারীবান্ধব ডেটিং অ্যাপ হিসেবে বাম্বল একটি আলাদা জায়গা তৈরি করে নিয়েছে।

৩. হিঞ্জ (Dating App)
যারা শুধু চ্যাটিং বা অল্প দিনের সম্পর্ক নয়, বরং দীর্ঘস্থায়ী ও গভীর সম্পর্ক খুঁজছেন, তাঁদের জন্য আদর্শ হিঞ্জ। এটির ট্যাগলাইন “Designed to be deleted” নিজেই বলে দেয় এর উদ্দেশ্য-সঠিক মানুষ খুঁজে পাওয়ার পর যেন আর এই অ্যাপের প্রয়োজন না হয়। প্রশ্নোত্তরের মাধ্যমে মানুষকে আরও ভালোভাবে জানার সুযোগ দেওয়ায় এটি ভিন্ন স্বাদের অভিজ্ঞতা দেয়।

৪. ওকে কিউপিড (OkCupid)
এই অ্যাপের সবচেয়ে বড় সম্পদ হলো এর উন্নত অ্যালগরিদম। ব্যবহারকারীদের পছন্দ, জীবনধারা ও চিন্তাভাবনার ভিত্তিতে এরা ম্যাচ সাজেশন দেয়। প্রোফাইল তৈরির সময় ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হয়, যার ভিত্তিতে তৈরি হয় সঠিক ম্যাচের প্রোফাইল। যারা একটু বেশি চিন্তাশীল বা ম্যাচে মিল খোঁজেন, তাঁদের জন্য আদর্শ।

৫. ট্রুলি ম্যাডলি (TrulyMadly)
ভারতের নিজস্ব একটি ডেটিং অ্যাপ, বিশেষ করে ভারতীয় তরুণদের জন্যই তৈরি। ভুয়ো প্রোফাইলের সম্ভাবনা কমাতে এর যাচাই প্রক্রিয়া অত্যন্ত কঠোর। ফলে ব্যবহারকারীরা এখানে অনেক বেশি নিরাপদ পরিবেশে যোগাযোগ করতে পারেন।



