Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বাড়তি ওজন অনেক শারীরিক সমস্যার মূল কারণ (Weight Control)। তাই শুধু সৌন্দর্যের জন্য নয়, ফিট ও সুস্থ থাকতে ওজন নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজন। আজকাল অনেকেই পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ডায়েট করেন, আবার কেউ কেউ নেটমাধ্যম বা চেনা-পরিচিতদের দেখে নিজের মতো করে ডায়েট শুরু করেন। অনেকের মনে ধারণা থাকে, পুষ্টিবিদের কাছে গেলে দামি ফল, বিদেশি খাবার বা ব্যয়বহুল উপকরণ খেতে হয়। কিন্তু বাস্তবে কিছু সাধারণ ও সহজলভ্য খাবারই আপনার ওজন নিয়ন্ত্রণে রাখতে পারে খরচও কম, স্বাস্থ্যও ঠিক!

প্রতিদিনের অভ্যাসে রাখুন (Weight Control)
সুস্থ শরীরের জন্য প্রতিদিন অন্তত একটি ফল খাওয়া উচিত। মরসুম অনুযায়ী বাজারে যে ফল সহজে পাওয়া যায়, সেটিই খান। ওজন কমাতে কিউয়ি বা অ্যাভোকাডোর মতো বিদেশি ফল খাওয়ার দরকার নেই। দেশীয় মৌসুমি ফল যেমন আপেল, পেয়ার, কলা, পেঁপে, কমলালেবুই যথেষ্ট।
সাশ্রয়ী অথচ পুষ্টিকর (Weight Control)
রোজের খাদ্যতালিকায় ডিম থাকলে শরীরে প্রোটিনের ঘাটতি থাকে না। তবে দিনে কতটা ডিম খাওয়া উচিত, কিংবা ডিমের হলুদ অংশ খাওয়া যাবে কি না তা নিজের শারীরিক প্রয়োজন ও পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী ঠিক করাই ভালো।

দৈনন্দিন পুষ্টির সহজ উৎস (Weight Control)
দুধ একটি সম্পূর্ণ খাবার, যেখানে প্রোটিন, ক্যালসিয়াম ও ভিটামিনের সমন্বয় রয়েছে। অ্যালার্জি না থাকলে প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়ার অভ্যাস রাখুন। যাঁরা দুধ পছন্দ করেন না, তাঁরা দই খেতে পারেন তা-ও সমান পুষ্টিকর।
আরও পড়ুন: Dev- kaushani: একসাথে কলকাতা ছাড়লেন দেব-কৌশানি, লড়াইয়ের নতুন ইঙ্গিত!

একেবারে বাদ নয়, পরিমিত খান (Weight Control)
ডায়েট মানেই ভাত বা রুটি পুরোপুরি বাদ দেওয়া নয়। শরীরের প্রয়োজনীয় কার্বোহাইড্রেট পেতে পরিমিত পরিমাণে ভাত কিংবা রুটি খাওয়া জরুরি। যাঁরা নিরামিষভোজী, তাঁদের ক্ষেত্রে ভাত-রুটির সঙ্গে ডাল অবশ্যই থাকা উচিত, যাতে শরীর পর্যাপ্ত প্রোটিন পায়।



