Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : পুজোয় ঘুরে দেখে আসতে পারেন উত্তরবঙ্গের এই তিনটি জায়গা। ঘুম দার্জিলিং ছাড়াও ঘুরে দেখুন অচেনা উত্তরবঙ্গ (Tour)। সামনেই পুজো, সেই মতো চলছে প্রস্তুতি। পাড়ায় পাড়ায় প্যান্ডেলের কাজ চলছে জোরকদমে। শপিংও শুরু করে দিয়েছেন অনেকে। তবে অনেকেই আবার চান ভিড় থেকে একটু দূরে থাকতে। সেই মতো ঘুরতে যাওয়ার প্ল্যানও করছেন অনেকে।
অচেনা জায়গার খোঁজে (Tour)
পুজোয় ভ্রমণ বিলাসী বাঙালির ডেস্টিনেশন হিসেবে প্রথম তালিকায় থাকে উত্তরবঙ্গ। দার্জিলিং বা ঘুম বেড়াতে গেলে অনেকেই লেপচা জগৎ বেড়াতে যান। পাইনের ঘন জঙ্গল, হ্রদ এরই টানে বহু পর্যটক ভিড় জমান লেপচা জগতে। শান্ত, নিরিবিলি হওয়ায় এই জায়গা আরও প্রিয় পর্যটকদের। এবার পুজোয়ও কি যাচ্ছেন লেপচা জগতে? তাহলে ঘুরে আসুন অচেনা এই ৩ জায়গা থেকে।
মাঝিধুরা
মাঝিধুরাকে উত্তরবঙ্গের মেঘালয়ও বলা হয়ে থাকে। সদ্য পর্যটন কেন্দ্র হিসেবে জনপ্রিয় হতে শুরু করেছে মাঝিধুরা। এই পাহাড়ি অঞ্চলে মেঘেদের আনাগোনা,পাহাড়,পাইন বন সব কিছুই মুগ্ধ করে পর্যটকদের। পাহাড়ের গায়ে ভেসে বেড়াচ্ছে মেঘ। এই সৌন্দর্য বরাবরই মুগ্ধ করেছে টুরিস্টদের। লেপচা জগৎ থেকে মাত্র ৩ কিলোমিটারের রাস্তা। পাইনে ঘেরা ছোট্ট জনপদ। গ্রামের পাশেই রয়েছে সবুজ মাঠ আর বৌদ্ধ মঠ। একবেলা কাটাতে পারেন এই গ্রামেও (Tour)।

তামাং গাঁও
সবুজ গাছপালার মাঝে, তামাং গাঁও হল উত্তরবঙ্গের একটি মনমুগ্ধকর জনবসতি। শান্তি ও প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই জায়গাটি অত্যন্ত মনোরম। এখনও টুরিস্টদেড় সেরকম ভিড় না দেখা গেলেও ক্রমশ জনপ্রিয়তা লাভ করছে এই জায়গা। লেপচা জগৎ থেকে বেরিয়ে পাবং রোড ধরে ৭ কিলোমিটার গেলেই পড়বে এই পাহাড়ি গ্রাম। এক পাশে ঘন সবুজ জঙ্গল আর এক দিকে খোলা দিগন্ত। আকাশ পরিষ্কার থাকলে এই গ্রাম থেকেও ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা (Tour)।

আরও পড়ুন: Mamata Banerjee: বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী, করলেন একাধিক প্রকল্পের ঘোষণা
জোড়পোখরি
দার্জিলিং ছাড়িয়ে নিরিবিলিতে ছুটি কাটাতে চাইলে পুছে যেতে হবে জোড়পোখরিতে। নেপালি ভাষায় ‘পোখরি’ কথার অর্থ হল হ্রদ এবং ‘জোড়’ কথার মানে দুই। এখানকার মূল আকর্ষণ যমজ দু’টি হ্রদ। মানুষের আনাগোনা কম বলে এখানে থাকার জায়গায় সীমিত।

এখান থেকে কিছুটা গেলে দেখা যায় সীমানা ভিউ পয়েন্ট। দার্জিলিং থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরে লেপচাজগতের কাছে অবস্থিত ছোট্ট এই গ্রাম। ঘন সবুজের মাঝে জোড়পোখরি থেকে ঘুরে আসতেই পারেন এই পুজোর ছুটিতে (Tour)।


