Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : বর্ধমানের প্রশাসনিক সভায় মোদির আক্রমণের পাল্টা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি শাসিত রাজ্যগুলোর নাম না করে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী।
বিরোধীদের পাল্টা আক্রমণ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)
বাংলায় মেট্রো প্রকল্পের উদ্বোধনে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই অনুষ্ঠানে রাজনৈতিক ভাবে আক্রমণ করতে শোনা গেছে রাজ্য সরকারকে। আজ বর্ধমানে সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস এবং পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে শোনা যায় সেই আক্রমণের জবাব দিতে। তিনিও আজ রাজনৈতিক সুর চড়িয়েছেন সভা থেকে (Mamata Banerjee)।
ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্তা নিয়ে সরব হতে শোনা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন বাংলার শ্রমিকরা এমনি বাইরে নেই। মুখ্যমন্ত্রী আরও বলেন যেহেতু তারা দক্ষ তাই তাদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু তারপর তাদের হেনস্তা কেন করা হচ্ছে সেই নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীকে সুর চড়াতে শোনা গেছে ‘ডবল ইঞ্জিন’ সরকার প্রসঙ্গে। বাংলাকে বারবার কেন্দ্রীয় বঞ্চনার শিকার হতে হচ্ছে বলেও সভা থেকে বিরোধীদের আক্রমণ করতে শোনা গেছে মুখ্যমন্ত্রীকে। বাংলা বলার অপরাধে যে এই হেনস্তার শিকার হতে হচ্ছে শ্রমিকদের সেই কথাও বলেন মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে। মঞ্চ থেকে আরও একবার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।
আরও পড়ুন : Fifth Generation Jet : ভারতের দেশীয় প্রযুক্তিতে তৈরি লড়াকু জেটের ইঞ্জিন সরবরাহ করবে ফ্রান্স
একাধিক প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী
তবে তিনি একদিকে যেমন বিরোধীদের আক্রমণ করেছেন তেমনই অন্যদিকে ঘোষণা করেছেন একাধিক প্রকল্পের কথা। সেই প্রকল্পের মধ্যে যেমন মুখ্যমন্ত্রী বলেন ৭২ হাজারের বেশি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। ৫ হাজার ছাত্রছাত্রীকে সাইকেল দেওয়া হয়েছে বলে জানান তিনি। বাংলার বাড়ি প্রকল্পে সাহায্য ছাড়াও তিনি বলেন বিভিন্ন স্কুলে সায়েন্স ল্যাব, লাইব্রেরি তৈরি হয়েছে। পূর্ব বর্ধমান জেলার ৫৪ টি স্কুলে স্মার্ট ক্লাসরুম হয়েছে।
মুখ্যমন্ত্রী তার বক্তব্যে বলেন যে তিনি চেয়েছিলেন কৃষি ও শিল্পকে মেলাতে সেই মতো যেমন কৃষি সেতু হয়েছে তেমনই শিল্প সেতুও তৈরি হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র তৈরি করার কথাও ঘোষণা করেন তিনি সভা থেকে। বহু রাস্তা নির্মাণ ও স্বাস্থ্য প্রকল্পের কাজে শিলান্যাসের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)।


