Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পবিত্র ইদ-উল-ফিতর উপলক্ষে তিলোত্তমায় উৎসবের মেজাজ। আগামীকাল, ২১শে মার্চ (চাঁদ দেখার ওপর নির্ভরশীল) ইদের নামাজ ও উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা এবং যানজটমুক্ত যাতায়াত নিশ্চিত করতে একগুচ্ছ ট্রাফিক বিধিনিষেধ (Traffic Restrictions) জারি করেছে কলকাতা পুলিশ। শুক্রবার রাত থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হতে শুরু করবে।

রেড রোড সম্পূর্ণ বন্ধ (Traffic Restrictions)
ইদের প্রধান জমায়েত ও নামাজের জন্য রেড রোড (ইন্দিরা গান্ধী সরণি) আজ অর্থাৎ ২০শে মার্চ রাত ১০টা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সমস্ত ধরনের যানবাহনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। এর ফলে হসপিটাল রোড বা মেয়ো রোড দিয়ে যাতায়াতকারী গাড়িগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে।
পণ্যবাহী যানবাহনের ওপর নিষেধাজ্ঞা (Traffic Restrictions)
আগামীকাল ভোর ৪টে থেকে দুপুর ১২টা পর্যন্ত কলকাতা পুলিশ এলাকার মধ্যে ভারী পণ্যবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে জরুরি পরিষেবা যেমন রান্নার গ্যাস, অক্সিজেন, ওষুধ, দুধ, ফল, সবজি এবং মাছ বহনকারী গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।

রাস্তা ও রুট পরিবর্তন (Traffic Restrictions)
শহরজুড়ে মোট ৮২টি গুরুত্বপূর্ণ রাস্তায় ট্রাফিক ডাইভারশন বা রুট পরিবর্তন (Traffic Restrictions) করা হবে। উত্তর ও মধ্য কলকাতার মানিকতলা মেইন রোড, নারকেলডাঙ্গা, এপিসি রায় রোড এবং বিধান সরণি এলাকায় বিশেষ নজরদারি থাকবে। অন্যদিকে, দক্ষিণ ও বন্দর এলাকার খিদিরপুর রোড, ডায়মন্ড হারবার রোড ও মোমিনপুর রোডেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পার্ক স্ট্রিট, জওহরলাল নেহেরু রোড এবং স্ট্র্যান্ড রোডে ট্রাফিক পুলিশের নির্দেশিকা মেনে যাতায়াত করতে হবে চালকদের।
আরও পড়ুন: SSKM Suicide: এসএসকেএম-এ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
লালবাজার সূত্রে জানানো হয়েছে, নামাজ চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সাধারণ পথচারীদের অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে। চাঁদ দেখার সময়ের ওপর ভিত্তি করে ট্রাফিক নিয়ন্ত্রণের সময়সূচীতে সামান্য পরিবর্তন হতে পারে। শহরবাসীকে অপ্রয়োজনীয় যানজট এড়াতে এবং উৎসবের পরিবেশ বজায় রাখতে ট্রাফিক পুলিশের সাথে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।



