Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অক্টোবরের শুরুতেই অতিভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ (Travel to North Bengal)। পাহাড় থেকে শুরু করে ডুয়ার্স সর্বত্রই প্রকৃতির তাণ্ডব। ভেসে গিয়েছে ঘরবাড়ি, ভেঙেছে রাস্তা, বন্ধ হয়েছে যোগাযোগ পথ। তবুও অনেক পর্যটক আছেন, যাঁরা এই সময় পাহাড়ের বদলে ডুয়ার্সের জঙ্গল, নদী আর প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটাতে চান। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন কি সত্যিই যাওয়া নিরাপদ? প্রবল বৃষ্টিতে পাহাড়ের একাধিক জায়গায় ধস নামায় বন্ধ হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তা। তবুও কিছু বিকল্প পথ এখনও খোলা রয়েছে।

বন্ধ রাস্তা (Travel to North Bengal)
- শিলিগুড়ি–মিরিক সরাসরি যোগাযোগ বন্ধ, কারণ দুধিয়া ব্রিজ ভেঙে গিয়েছে।
- রোহিণী রোড বন্ধ ধসের কারণে যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।
কোন রাস্তা খোলা (Travel to North Bengal)
- মিরিক–নল–পটং–নকশালবাড়ি হয়ে শিলিগুড়ির রাস্তা খোলা।
- মিরিক–পশুপতি–ঘুম হয়ে শিলিগুড়ি যাওয়া সম্ভব।
- হিলকার্ট রোড ও পাঙ্খাবাড়ি রোড – দুটোই চালু।
- দার্জিলিং থেকে মংপু হয়ে শিলিগুড়ির রাস্তা খোলা।
- সিকিম–শিলিগুড়ি সংযোগকারী ১০ নম্বর জাতীয় সড়ক খোলা।
- কালিম্পং–শিলিগুড়ি সংযোগকারী রাস্তাগুলিও খোলা রয়েছে।
তবে এই খোলা রাস্তা দিয়েও যাতায়াতে সতর্ক থাকতে হবে। অনেক জায়গায় কাদা, ধস ও যানজটের কারণে যাত্রা ধীরগতির হচ্ছে।
এখন জঙ্গল ভ্রমণ কি নিরাপদ? (Travel to North Bengal)
ডুয়ার্সের জঙ্গল আর নদী ঘিরে ঘোরার পরিকল্পনা অনেকেরই ছিল। কিন্তু বৃষ্টিতে সেই পরিকল্পনা কার্যত বিঘ্নিত হয়েছে। তবুও কিছু পথ এখনও চলাচলের উপযোগী।
আংশিকভাবে বন্ধ (Travel to North Bengal)
নাগরাকাটায় ব্রিজ ভাঙায় সরাসরি যাতায়াত বন্ধ। তবে বিকল্প ঘুরপথে গাড়ি চলছে।
কোন রাস্তা খোলা থাকবে? (Travel to North Bengal)
ময়নাগুড়ি ও জলপাইগুড়ি হয়ে ডুয়ার্সে পৌঁছনো সম্ভব।
কিছু এলাকায় রাস্তার হাল খারাপ, তাই স্থানীয় প্রশাসনের নির্দেশ মেনে যাত্রা করাই নিরাপদ।
ট্রেন ও যোগাযোগ ব্যবস্থা (Travel to North Bengal)
উত্তরবঙ্গের ট্রেন পরিষেবা স্বাভাবিক নয়। একাধিক রুটে গতি কমানো হয়েছে এবং অনেক ট্রেন অস্বাভাবিক দেরিতে চলছে।
কিছু ট্রেন এখনও বাতিল করা হয়েছে, তাই যাত্রার আগে সময়সূচি চেক করে নেওয়া জরুরি।
ভ্রমণকারীদের জন্য (Travel to North Bengal)
- আবহাওয়া আপডেট জেনে তবেই যাত্রা করুন।
- স্থানীয় প্রশাসনের নির্দেশ মানুন। রাস্তা খোলা থাকলেও হঠাৎ ধস বা ভারী বৃষ্টি পরিস্থিতি বদলে দিতে পারে।
- রাতের যাত্রা এড়িয়ে চলুন।
- ট্রাভেল ইন্সুরেন্স ও প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন।
- নদী বা জঙ্গল এলাকায় অপ্রয়োজনে গভীরে না যান।
পুনর্গঠনের উদ্যোগ (Travel to North Bengal)
সূত্রের খবর উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং প্রশাসনকে দ্রুত পুনর্গঠনের নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই পাহাড় ও ডুয়ার্সের বেশ কিছু এলাকায় উদ্ধার ও রাস্তা মেরামতের কাজ চলছে।
আরও পড়ুন: Pandemic Potential From Arctic Ice: জেগেছে নতুন ভাইরাস? প্রাচীন জীবাণু কি আনবে নতুন অতিমারি?
হাওয়া অফিসের খবর
মৌসম ভবনের মতে, আপাতত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলেও, যেকোনও সময় পরিস্থিতি বদলে যেতে পারে। তাই যাত্রার আগে স্থানীয় প্রশাসন বা পর্যটন দপ্তরের হালচাল জেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ।



