Last Updated on [modified_date_only] by Suparna Ghosh
কে টিভি বাংলা ডিজিটাল: শীতের আমেজে খাবারদাবারের প্রতি আগ্রহ বেড়ে যায় অনেকেরই। ভরা গরমে ঝাল ঝাল খাবারদাবার খাওয়ার কথা ভাবতেই পারেন না বেশিরভাগ মানুষ। তাই শীতই হল খাওয়াদাওয়ার আদর্শ সময়। তাই তো এই সময় বেশ রসিয়ে কষিয়ে রান্না করেন অনেকে। সুস্বাদু হলেও মাছ, মাংস খেতে ইচ্ছা করছে না? তাহলে মাশরুমই(Mushroom) হতে পারে সেরা বিকল্প।
মাশরুম দিয়ে তৈরি করা যায় সহজ, ঝটপট এবং দারুণ সুস্বাদু এক পদ—মাশরুম পেপার ফ্রাই। পুষ্টিগুণে ভরপুর মাশরুম শুধু স্বাদেই নয়, শরীরের জন্যও অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রোটিন, ফাইবার ও অ্যান্টিঅক্সিড্যান্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই শীতের সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে কিংবা ভাত-রুটি যেকোনো কিছুর সঙ্গে জমে যায় এই সহজ পদটি।
মাশরুম পেপার ফ্রাই করার উপকরণ(Mushroom)
মাশরুম: প্রয়োজনমতো
পিঁয়াজ: ১টি
ক্যাপসিকাম: ১টি বড় মাপের
গোলমরিচ গুঁড়ো: স্বাদমতো

তেল: ২ চামচ
নুন: স্বাদমতো
আরও পড়ুন: Hilsa Pulao: রেস্তোরাঁ নয়, বাড়িতেই তৈরি করুন ইলিশ পোলাও!
কীভাবে বানাবেন(Mushroom)
পাতলা করে মাশরুম(Mushroom)এবং ক্যাপসিকাম কেটে নিন। ভালো করে ধুয়ে নিন। গরম জলে মাশরুম মিনিট দশেক ভিজিয়ে রাখুন। এবার কড়াইতে তেল দিন। গরম হলে পিঁয়াজ দিন। ভাজা হলে তাতে মাশরুম ও ক্যাপসিকাম দিন। এবার তাতে নুন দিন। ভাজা ভাজা হলে সয়া সস দিন। সবশেষে স্বাদমতো গোলমরিচের গুঁড়ো দিন।

তারপর নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন। শীতের সন্ধ্যায় মাশরুমের এই পদগুলি অবশ্যই চেখে দেখুন। আঙুল চাটতে হবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।
আরও পড়ুন: Lemon Chicken Recipe: উইকেন্ডে বানান লেবুর স্বাদের চিকেন!


