Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: একদিকে যেমন ভারতের টিকিট কনফার্ম তেমন অস্ট্রেলিয়া খাদের কিনারে (T20 World Cup)। কারা পৌঁছে গেল সুপার এইটে আর কাদের ভাগ্য ঝুলছে এখনও?
সুপার এইটের লড়াই থেকে বাদ ৮ দল (T20 World Cup)
একদিকে পাকিস্তানকে হারিয়ে ভারত সুপার এইটের টিকিট নিশ্চিত করেছে। আজ অর্থাৎ মঙ্গলবার কানাডাকে হারিয়ে সুপার এইটে জায়গা করে নিয়েছে নিউ জিল্যান্ড। ষষ্ঠ দল হিসেবে নক ওতে উঠেছে তারা। কানাডার যুবরাজের অনবদ্য শতরান সত্ত্বেও শেষ হাসি হাসলো ব্ল্যাক ক্যাপ শিবির। বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ প্রায়। ইতিমধ্যেই সুপার এইটে জায়গা করে নিয়েছে ছয়টি দেশ। এখন দুটি জায়গার জন্য লড়াই চলছে (T20 World Cup)।
গ্রুপ এ
সুপার এইটে উঠেছে – ভারত
বাদ গিয়েছে – নামিবিয়া
বাকি একটি জায়গার জন্য তিনটি দল লড়াই রয়েছে। তারা হল পাকিস্তান, আমেরিকা ও নেদারল্যান্ডস।
পাকিস্তান বুধবার গ্রুপের শেষ ম্যাচে নামিবিয়াকে হারাতে পারলেই সুপার এইটে জায়গা করে নেবে তারা। হারলেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে পাক শিবির। কারণ, সে ক্ষেত্রে আমেরিকার সঙ্গে পয়েন্ট সমান থাকলেও নেট রানরেট কম হবে পাকিস্তানের।

আমেরিকার কোনও ম্যাচ বাকি নেই। তাদের সুপার এইটে ওঠা অন্য দলের খেলার উপর নির্ভর করছে। তবে সেটা একপ্রকার অসম্ভব। পাকিস্তান নামিবিয়াকে হারালে বিদায় নেবে আমেরিকা। পাকিস্তান হারলে সুযোগ থাকবে তাদের। সে ক্ষেত্রে ভারতের কাছে হারতে হবে নেদারল্যান্ডকে। বা ভারত হারলেও তফাত কম থাকতে হবে। সে ক্ষেত্রে পয়েন্ট সমান হলেও নেট রানরেটে নক আউটে যাবে আমেরিকা।
পাকিস্তান জিতলে নেদারল্যান্ডের স্বপ্ন শেষ। যদি পাকিস্তান হারে তার পরেও শেষ ম্যাচে ভারতকে বড় ব্যবধানে হারাতে হবে তাদের। তবেই একমাত্র নেট রানরেটে সুপার এইটে যাওয়ার সুযোগ থাকছে তাদের।
গ্রুপ বি
সুপার এইটে উঠেছে – শ্রীলঙ্কা
বাদ পড়েছে – ওমান
বাকি একটি জায়গার জন্য তিনটি দল লড়াই রয়েছে। তারা হল জিম্বাবোয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ড।
মঙ্গলবার আয়ারল্যান্ডকে হারাতে পারলেই সুপার এইটে উঠে যাবে জিম্বাবোয়ে। শ্রীলঙ্কায় বৃষ্টি হচ্ছে। ফলে খেলা যদি ভেস্তে যায় তা হলে ১ পয়েন্ট পাবে জিম্বাবোয়ে। সে ক্ষেত্রেও সুপার এইটে উঠে যাবে তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াবে।

জিম্বাবোয়ে আয়ারল্যান্ডকে হারিয়ে দিলেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে অজিরা। একমাত্র জিম্বাবোয়ে হারলে সামান্য সুযোগ থাকবে তাদের। সে ক্ষেত্রে শেষ ম্যাচে ওমানকে হারাতে হবে অজিদের। তার পর চাইতে হবে শ্রীলঙ্কাও যেন জিম্বাবোয়েকে হারিয়ে দেয়। তবেই নেট রানরেটে সুপার এইটে ওঠার সুযোগ থাকবে অস্ট্রেলিয়ার।
জিম্বাবোয়েকে হারাতেই হবে আয়ারল্যান্ডের। তার পর প্রার্থনা করতে হবে শেষ ম্যাচে জিম্বাবোয়ে শ্রীলঙ্কার কাছে ও অস্ট্রেলিয়া ওমানের কাছে হারে। তবেই নেট রানরেটে তাদের সুযোগ থাকবে নক আউটে যাওয়ার (T20 World Cup)।
আরও পড়ুন: Dhurandhar2: শুটিংয়ে বেনিয়ম: ‘ধুরন্ধর ২’-র প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার প্রস্তাব বিএমসির
গ্রুপ সি
সুপার এইটে উঠেছে – ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড।
বাদ – স্কটল্যান্ড, ইটালি ও নেপাল।
এই গ্রুপ থেকে দুই দল সুপার এইটে উঠে গিয়েছে। এই গ্রুপের বাকি খেলার উপর কিছু নির্ভর করছে না। নিয়মরক্ষার ম্যাচ বাকিগুলি।

গ্রুপ ডি
সুপার এইটে উঠেছে – দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড।
বাদ পড়েছে – আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও কানাডা।
এই গ্রুপ থেকেও দুই দল সুপার এইটে উঠে গিয়েছে। এই গ্রুপের বাকি খেলার উপর কিছু নির্ভর করছে না (T20 World Cup)।


