Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে নজিরবিহীন ঘটনা! দীর্ঘদিনের প্রেমের পর, সমস্ত সামাজিক বাধা উপেক্ষা করে দুই প্রাপ্তবয়স্ক মহিলা (Two Women Marry)। ধর্মীয় রীতিনীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন রিয়া ও রাখি। মঙ্গলবার সন্ধ্যায় তাঁদের মালাবদল দেখতে ভিড় করে হাজারো মানুষ। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়।
প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ! (Two Women Marry)
সমাজ ও প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন সংলগ্ন কুলতলি এলাকায় ধর্মীয় রীতিনীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দুই প্রাপ্তবয়স্ক মহিলা (Two Women Marry)। এই নজিরবিহীন ঘটনাকে ঘিরে জালাবেড়িয়া ১ নম্বর অঞ্চলের পালের চক মন্দির প্রাঙ্গণে মঙ্গলবার সন্ধ্যায় সৃষ্টি হয় তুমুল চাঞ্চল্য ও ভিড়।
আরও পড়ুন:Working as BLO: বিএলও-র দায়িত্বে স্কুল বন্ধের আশঙ্কা, পড়াশোনা কি থমকে যাবে আসানসোলে?
জানা গেছে, সম্পর্কে আবদ্ধ হওয়া এই দুই মহিলা হলেন—বর রিয়া সরদার। রামেশ্বরপুর, মন্দিরবাজারের বাসিন্দা এবং কনে রাখি নস্কর। বকুলতলা থানার বাসিন্দা। দুজনেই পেশায় নৃত্যশিল্পী এবং ফোন-আলাপের মাধ্যমে তাদের পরিচয় গভীর প্রেমে রূপান্তরিত হয়। দীর্ঘদিন একসাথে থাকার পর তাঁরা অবশেষে আনুষ্ঠানিকভাবে সংসার পাতার সিদ্ধান্ত নেন। মঙ্গলবার সন্ধ্যায় পালের চক মন্দির প্রাঙ্গণে রীতিমতো টোপর পরে, মালা বদল ও সাত পাক ঘোরার মাধ্যমে তাঁরা একে অপরের জীবনসঙ্গী হন।

রিয়ার জন্মদাতা বাবা-মা না থাকায়, তাঁর মাসি-মেসোর কাছেই তিনি মানুষ হয়েছেন। অন্যদিকে, রাখির পরিবার চাষাবাদের সঙ্গে যুক্ত। পারিবারিক চাপ থাকা সত্ত্বেও নিজেদের ভালোবাসার জোরে তাঁরা এই কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হননি। এই বিবাহ (Two Women Marry) ঘিরে এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
আরও পড়ুন:Winter in November: “শীতকাল কবে আসবে, সুপর্ণা?” নভেম্বরেই কি নামছে হিমের ছোঁয়া?
হাজার হাজার উৎসুক মানুষ ভিড় করে নবদম্পতিকে (Two Women Marry) দেখতে আসেন। অনেকে এগিয়ে এসে এই নতুন জীবনকে আশীর্বাদ জানালেও, কেউ কেউ আবার আড়ালে মুখ টিপে হাসেন বা তাঁদের দাম্পত্য জীবন নিয়ে প্রশ্ন তোলেন। মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে কি করে সম্ভব? এই সম্পর্ক শেষ পর্যন্ত টিকবে তো?—এসব প্রশ্নই ঘুরপাক খেয়েছে সাধারণ মানুষের মুখে।


