Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আগামী ১ অক্টোবর ২০২৫ থেকে ইউপিআইয়ের (UPI Rules) একটি গুরুত্বপূর্ণ ফিচার-পিয়ার-টু-পিয়ার (P2P) কালেক্ট রিকোয়েস্ট-পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এই পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ক্রমবর্ধমান ডিজিটাল আর্থিক জালিয়াতির আশঙ্কা রুখতে। সম্প্রতি ২৯ জুলাই জারি করা একটি সার্কুলারে এই নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের সব ব্যাঙ্ক ও ইউপিআই ভিত্তিক অ্যাপের জন্য প্রযোজ্য হবে এই নিয়ম।
বন্ধ ‘কালেক্ট রিকোয়েস্ট’ (UPI Rules)
বর্তমানে ইউপিআই ব্যবহারকারীরা ‘কালেক্ট রিকোয়েস্ট’ বা ‘পুল ট্রানজাকশন’ (UPI Rules) ফিচারের মাধ্যমে সরাসরি অন্য কারও কাছে অর্থ চেয়ে নিতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনও বন্ধুর কাছে ৫০০ টাকা পান, তাহলে তাকে সরাসরি একটি রিকোয়েস্ট পাঠিয়ে অর্থ সংগ্রহ করতে পারেন। কিন্তু, এই ব্যবস্থার অপব্যবহার করে বহু প্রতারক সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নিচ্ছে।
প্রতারকদের বিভ্রান্তিকর বার্তা (UPI Rules)
NPCI জানায়, এই কালেক্ট রিকোয়েস্ট অপশনটি বহুক্ষেত্রেই প্রতারণার মাধ্যম হয়ে (UPI Rules) উঠেছে। প্রতারকরা বিভ্রান্তিকর বার্তা বা পরিচয়ে ইউপিআই রিকোয়েস্ট পাঠিয়ে গ্রাহকদের থেকে পিন নিয়ে অর্থ সরিয়ে নিচ্ছে। একারণেই নিরাপত্তার স্বার্থে ১ অক্টোবর ২০২৫ থেকে এই ফিচারটি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ করে দেওয়া হবে।
কোথায় বন্ধ হবে না এই নিয়ম
তবে চিন্তার কিছু নেই ব্যবসায়ীদের জন্য। ফ্লিপকার্ট, সুইগি, আমাজন, আইআরসিটিসি-র মতো ই-কমার্স বা সার্ভিস প্ল্যাটফর্মগুলির ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। মার্চেন্টদের ইউপিআই কালেক্ট রিকোয়েস্ট চালু থাকবে আগের মতোই। কারণ এই পরিষেবার মাধ্যমে গ্রাহক নিজেই পেমেন্টের জন্য রিকোয়েস্ট গ্রহণ করেন এবং তারপর পিন দিয়ে লেনদেন সম্পন্ন করেন, ফলে ঝুঁকির পরিমাণ তুলনামূলকভাবে কম।
সর্বাধিক ৫০টি লেনদেনের অনুমতি
NPCI আরও জানিয়েছে, P2P কালেক্ট রিকোয়েস্টের মাধ্যমে প্রতি লেনদেনে এখন সর্বোচ্চ ২০০০ টাকা পর্যন্ত গ্রহণ করা যেত এবং দিনে সর্বাধিক ৫০টি লেনদেনের অনুমতি ছিল। কিন্তু এই সীমাবদ্ধতা জালিয়াতি পুরোপুরি ঠেকাতে পারেনি। তাই এবার একেবারেই এই পরিষেবাটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Weather Update: বৃষ্টি কি বাড়বে আরও? নাকি বাড়বে রোদের তেজ!
তবে ইউপিআই-তে বিকল্প ব্যবস্থাও রয়েছে। এখন অনেক অ্যাপে ‘স্প্লিট পেমেন্ট’ অপশন এসেছে, যেখানে একাধিক ব্যক্তি মিলে একটি পেমেন্ট ভাগ করে দিতে পারেন, রিকোয়েস্ট পাঠানোর প্রয়োজন ছাড়াই।


