Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অক্টোবর মাস জুড়ে উৎসবের আমেজে দেশজুড়ে যেন ডিজিটাল (UPI Transaction) লেনদেনের ঢেউ উঠেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) জানিয়েছে, চলতি মাসে ইউপিআই (UPI) মাধ্যমে দৈনিক গড়ে ৯৪ হাজার কোটি টাকার লেনদেন হয়েছে -যা সেপ্টেম্বরের তুলনায় ১৩ শতাংশ বেশি। বিশেষজ্ঞদের মতে, দীপাবলি ও অন্যান্য উৎসবের কেনাকাটার মরসুম, সঙ্গে সাম্প্রতিক কিছু পণ্যে জিএসটি হার হ্রাস-এই দুটি কারণেই লেনদেনে এমন উত্থান দেখা যাচ্ছে।
লেনদেনের সংখ্যাতেও নতুন রেকর্ড (UPI Transaction)
গত কয়েক বছর ধরেই দেশে ডিজিটাল লেনদেনের প্রবণতা (UPI Transaction) ক্রমেই বাড়ছে, তবে এবারের বৃদ্ধিটা বিশেষ নজর কেড়েছে। কারণ, শুধু টাকার অঙ্কেই নয়, লেনদেনের সংখ্যাতেও হয়েছে নতুন রেকর্ড। দীপাবলির ঠিক আগের দিন একদিনেই ইউপিআই লেনদেনের সংখ্যা পৌঁছেছিল ৭৪ কোটিতে – যা এখন পর্যন্ত সর্বকালীন সর্বোচ্চ।
আরও পড়ুন: Cloud Seeding: দীপাবলিতে দূষণের জের, দিল্লিতে এবার কৃত্রিম বৃষ্টিপাত…
NPCI-র তথ্য বলছে, অক্টোবরের প্রথম তিন সপ্তাহেই (UPI Transaction)৬ বার দৈনিক লেনদেনের অঙ্ক ১ লক্ষ কোটি টাকা ছুঁয়েছে। তুলনায় সেপ্টেম্বর মাসে এই সীমা পেরিয়েছিল মাত্র ৩ বার। অর্থাৎ, উৎসবের আবহে মানুষের ব্যয়ের প্রবণতা ও ডিজিটাল মাধ্যমে লেনদেনের অভ্যাস-দুটোই একসঙ্গে নতুন উচ্চতায় পৌঁছেছে।
লেনদেনের পরিমাণ (UPI Transaction)
অক্টোবর মাসে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬৯ কোটি ৫০ লক্ষ। সেপ্টেম্বরের গড় লেনদেন ছিল ৬৫ কোটি ৪০ লক্ষ। ফলে, লেনদেনের সংখ্যায়ও প্রায় ৬ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গেছে। বিশ্লেষকদের বক্তব্য, ডিজিটাল পেমেন্ট এখন শহর থেকে গ্রাম পর্যন্ত বিস্তৃত। স্থানীয় বাজার, ছোট ব্যবসায়ী থেকে শুরু করে বড় ই-কমার্স সাইট- সর্বত্রই ইউপিআই এখন প্রধান পেমেন্ট মাধ্যম।

নতুন রেকর্ড গড়া প্রায় নিশ্চিত
এবার যদি এই প্রবণতা মাসের শেষে অব্যাহত থাকে, তাহলে অক্টোবরেই নতুন রেকর্ড গড়া প্রায় নিশ্চিত। এখন পর্যন্ত যেভাবে লেনদেনের পরিমাণ বাড়ছে, তাতে ধারণা করা হচ্ছে মাসের শেষে মোট লেনদেনের অঙ্ক ২৮ লক্ষ কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। এই সংখ্যা পেরোলে ভেঙে যাবে আগের ২৫ লক্ষ কোটি টাকার রেকর্ড।


