Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিতে হরমনপ্রীতরা। ছেলেদের ব্যর্থতার দিনে উজ্জ্বল মেয়েরা (ICC World Cup)।
জোড়া শতরানে দাপট স্মৃতি-প্রতিকার (ICC World Cup)
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হেরেছে শুভমন গিলরা। তবে সেই হারের বদলা নিল ভারতীয় মেয়েদের দল। বৃহস্পতিবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নিউ জিল্যান্ডেরর দাপটের সাথে ৫৩ রানে হারালো ভারতীয় মেয়েদের দল। এই জয়ের সঙ্গে কিউয়িদের হারিয়ে চতুর্থ দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিল ভারত (ICC World Cup)।
এই দিন ভারত প্রথম ব্যাট করে ৪৯ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ৩৪০ রান। বৃষ্টির কারণে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে কিউয়িদের জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৪ ওভারে ৩২৫ রান। এই বিশাল রান তাড়া করতে নেমে ভারতীয় বোলিংয়ের দাপটের সামনে দাঁড়াতে পারেনি নিউ জিল্যান্ড। নির্ধারিত ওভারের মধ্যে ৮ উইকেট হারিয়ে ২৭১ রানই করে পারে নিউ জিল্যান্ড। ফলে ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের প্রবেশ করে ভারত।
বৃহস্পতিবার ভারতের পুরুষ দলের হারের ফলে সমর্থকরা হতাশ হলেই দিনের শেষে ভাইফোঁটার উপহার দিলেন হরমনপ্রীতরা। বৃহস্পতিবার ম্যাচের শুরু থেকেই দাপট দেখা যায় মেয়েদের। বিশ্বকাপের দৌড় থেকে প্রায় ছিটকে যাওয়ার দোর গোড়া থেকে এই দুর্দান্ত কামব্যাক মন জয় করে নিয়েছে সকল সমর্থকদের। এই ম্যাচ ছিল কার্যত মরণ-বাঁচন ম্যাচ ভারতের কাছে। আর সেই ম্যাচেই দাপত্যের সাথে জয় ছিনিয়ে নিল ভারত (ICC World Cup)।
ব্যাট করতে নেমে দাপুটে মেজাজে দেখা যায় ভারতের দুই ওপেনার স্মৃতি মন্ধানা, প্রতিকা রাওয়ালকে। তাদের শতরানের সুবাদে রানের পাহাড় দাঁড় করায় ভারত। ৪৮ ওভারে ২ উইকেট হারিয়ে ভারতের স্কোরবোর্ডে তখন জ্বলজ্বল করছে ৩২৯ রান। তারপর বৃষ্টিতে কেবলা বন্ধ থাকলেও তারপর ভারত ব্যাট করে আরও এক ওভার। ৪৯ ওভার ব্যাট করে ভারত। মোট রান ৩৪০। বৃষ্টির কারণে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওভারের সঙ্গে টার্গেটও কমে নিউ জিল্যান্ডের। জবাবে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় নিউ জিল্যান্ড ব্যাটাররা। নিয়মিত উইকেট পড়তে থাকে তাদের এবং ম্যাচ চলে যায় ভারতের খাতায়।

ইনিংসের দ্বিতীয় ওভারেই নিউ জিল্যান্ড তাদের অভিজ্ঞ ব্যাটার ও ওপেনার জি বেটসকে (১) হারিয়ে বিপদে পড়ে যায়। তার উইকেট তুলে নেন ক্রান্তি গৌড়। ১০ নম্বর ওভারে রেণুকা তুলে নেন প্লিমারকে। রেণুকা মাত্র ৬ ওভারে দুই উইকেট নিয়েছেন ২৫ রান দিয়ে। নিউ জিল্যান্ডের হয়ে লড়াই চালিয়ে যান ব্রুক হ্যালিডে (৮১) ও ইসাবেলাকে (৬৫ নট আউট)।

আরও পড়ুন: Cloud Seeding: দীপাবলিতে দূষণের জের, দিল্লিতে এবার কৃত্রিম বৃষ্টিপাত…
এই দিন নিউ জিল্যান্ড টসে জিতে ব্যাট করতে পাঠায় ভারতকে। ব্যাট করতে নেমে নিজেদের ছন্দে শুরু করেন ভারতের দুই ওপেনার। তাদের দাপটে বাড়তে থাকে রানের গতিও। আগের ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া হলেও এই ম্যাচে কোনও ভুল করেননি স্মৃতি। স্মৃতির এই ইনিংস সাজানো ছিল ১০টি চার ও ৪টি ছয় দিয়ে।
অন্য দিকে, প্রতীকাও সেঞ্চুরি পান। তবে তার পরেও থামেননি। তিনি যখন ড্রেসিং রুমে ফেরেন তখন তার স্কোর ১২২ রান। তার কেরিয়ারে দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। তার ইনিংস সাজানো ১৩টি চার ও ২টি ছয়। টপ অর্ডার রান পাওয়ায় ভারতের রান উঠতে থাকে দ্রুত গতিতে। ভারত ছাড়া শেষ চারে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড (ICC World Cup)।


