Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : জাতিসংঘে পাকিস্তান ও চিনের যৌথ প্রস্তাব ভেস্তে দিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স(US Block Pakistan)। প্রস্তাবটি ছিল বালুচিস্তান লিবারেশন আর্মি (BLA) এবং তাদের আত্মঘাতী শাখা মাজিদ ব্রিগেডকে জাতিসংঘের 1267 সন্ত্রাসবিরোধী নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য। তবে পশ্চিমা দেশগুলির দাবি, যথেষ্ট প্রমাণ নেই যে এই সংগঠনগুলির সরাসরি যোগসূত্র আছে আল-কায়েদা বা আইসিসের সঙ্গে।
1267 স্যাংশন কমিটি কী? (US Block Pakistan)
জাতিসংঘ (United Nations) নিরাপত্তা পরিষদের 1267 নম্বর প্রস্তাব 1999 সালে পাশ হয়(US Block Pakistan)। এর অধীনে আল-কায়েদা, তালিবান এবং আইসিসের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীর উপর ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পত্তি জব্দ এবং অস্ত্র কেনাবেচার উপর নিষেধাজ্ঞা আরোপ করা যায়। পাকিস্তান ও চীন চেয়েছিল, একই কাঠামোর আওতায় BLA ও মাজিদ ব্রিগেডকেও অন্তর্ভুক্ত করা হোক।
পাকিস্তানের বক্তব্য(US Block Pakistan)
পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ জাতিসংঘে বলেন, আফগানিস্তান থেকে আইএসআইএল-খোরাসান, আল-কায়েদা, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP), BLA এবং মাজিদ ব্রিগেড সক্রিয়ভাবে পাকিস্তানে হামলা চালাচ্ছে(US Block Pakistan)। তাঁর দাবি, এগুলি এখন পাকিস্তানের প্রধান জাতীয় নিরাপত্তা হুমকি। তিনি আফগানিস্তানের তালিবান সরকারের কাছে সন্ত্রাসবিরোধী আন্তর্জাতিক অঙ্গীকার পালনেরও আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের দ্বৈত অবস্থান? (US Block Pakistan)
বিষয়টি নজরকাড়া কারণ গত মাসেই যুক্তরাষ্ট্র নিজেই BLA ও মাজিদ ব্রিগেডকে Foreign Terrorist Organisation হিসেবে ঘোষণা করেছিল(US Block Pakistan)। ২০১৯ সালে সংগঠনটিকে প্রথমে Specially Designated Global Terrorist (SDGT) তালিকাভুক্ত করা হয়। সেই সময় থেকে একাধিক হামলার দায় নিয়েছে BLA, বিশেষ করে আত্মঘাতী আক্রমণ চালিয়েছে মাজিদ ব্রিগেড।
তবুও জাতিসংঘে প্রস্তাব ভেটো করার সময় যুক্তরাষ্ট্র যুক্তি দিয়েছে, BLA ও মাজিদ ব্রিগেডের সঙ্গে আল-কায়েদা বা আইসিসের সরাসরি যোগসূত্র প্রমাণিত হয়নি।
আরও পড়ুন : Israel Attack On Gaza : গাজা শহর দখলের লক্ষ্যে স্থলপথে আক্রমণ বাড়লো ইজরায়েল
বিশ্লেষকদের মত
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলি একদিকে পাকিস্তানের সন্ত্রাসবাদবিরোধী উদ্বেগকে স্বীকৃতি দিচ্ছে, অন্যদিকে চীনের প্রভাব বাড়ানো ঠেকাতেও কৌশলী পদক্ষেপ নিচ্ছে(US Block Pakistan)। পাকিস্তান-চীন যৌথ প্রস্তাব গৃহীত হলে বেলুচিস্তানকে ঘিরে ভূরাজনৈতিক চাপ আরও বেড়ে যেত। এ ছাড়া যুক্তরাষ্ট্রের জন্য এটি একটি ভারসাম্যের খেলা—একদিকে পাকিস্তানের ভূখণ্ড থেকে ছড়ানো সন্ত্রাসের প্রশ্ন, অন্যদিকে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক এবং আফগানিস্তান ইস্যুতে নিজেদের অবস্থান রক্ষা।
ভবিষ্যতের সম্ভাবনা(US Block Pakistan)
জাতিসংঘে প্রস্তাব আটকে গেলেও পাকিস্তান ও চীন নতুন করে প্রচেষ্টা চালাতে পারে। তবে পরিষদের বড় শক্তিগুলির সমর্থন ছাড়া সেই উদ্যোগ সফল হওয়া কঠিন। একই সঙ্গে, যুক্তরাষ্ট্র যে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে দ্বিধান্বিত, তা আবারও স্পষ্ট হলো।


