Last Updated on [modified_date_only] by Debu Das
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল : গাজা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্যে আরও জোরদার হল ইজরায়েলের সামরিক অভিযান (Israel Attack On Gaza)। বুধবার স্থলপথে প্রবল আক্রমণের দ্বিতীয় দিনে ইজরায়েলি সেনার (Israel Defense Forces) ডজনখানেক ট্যাঙ্ক, বুলডোজার ও সাঁজোয়া গাড়ি ঢুকে পড়ে উত্তর গাজার জনবসতিপূর্ণ শেখ রাদওয়ান এলাকায়। বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রকাশিত ভিডিওয় দেখা গিয়েছে, রাস্তায় অগ্রসর হচ্ছে ইজরায়েলি সেনা। চারপাশে বোমা বিস্ফোরণের শব্দ, ধোঁয়া-বোমা আর গোলাগুলির মধ্যে এগোচ্ছে সামরিক বাহিনী।
জনবসতিপূর্ণ এলাকা প্রায় জনশূন্য (Israel Attack On Gaza)
হামলার আগে শেখ রাদওয়ান ছিল গাজা শহরের অন্যতম ঘনবসতিপূর্ণ জেলা(Israel Attack On Gaza)। সেখানে হাজার হাজার মানুষের বসবাস ছিল। কিন্তু বুধবার থেকে লাগাতার বিমান হামলা ও স্থল অভিযানের জেরে অধিকাংশ মানুষ শহর ছাড়তে বাধ্য হয়েছেন। স্থানীয় বাসিন্দা সাদ হামাদা জানান, “ড্রোনগুলি ঘরবাড়ি, সৌর প্যানেল, জেনারেটর, জলের ট্যাঙ্ক এমনকি ইন্টারনেট টাওয়ার পর্যন্ত ধ্বংস করেছে। বেঁচে থাকা অসম্ভব হয়ে গিয়েছে।” একইসঙ্গে নিদাল আল-শেরবি জানান, মঙ্গলবার রাতভর গোলাগুলি চলে এলাকায়।
ব্যাপক বাস্তুচ্যুতি (Israel Attack On Gaza)
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা শহর থেকে অন্তত সাড়ে তিন লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন (Israel Attack On Gaza)। এর মধ্যে অগস্টের পর থেকে প্রায় ১,৯০,০০০ প্যালেস্টাইনি গাজা ছেড়েছেন। এখনও সাড়ে ছ’লক্ষ মানুষ শহরের ভেতরেই আটকে রয়েছেন। মানবিক সংকট ঘনীভূত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে।
আরও পড়ুন : World Championships : শেষ করলেন অষ্টমে, ৭ বছরে প্রথমবার পদক ছাড়াই ফিরতে হল নীরজকে
ইজরায়েলের বক্তব্য (Israel Attack On Gaza)
স্থলপথে হামলার কথা প্রকাশ্যে স্বীকার করেছে ইজরায়েল। প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কাৎজ জানিয়েছেন, “পণবন্দিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করার জন্যই এই অভিযান। সন্ত্রাসবাদী ঘাঁটিগুলিকে ধ্বংস করা হচ্ছে। গাজা জ্বলছে।” প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও ঘোষণা করেছেন, হামাসের শেষ ঘাঁটি ধ্বংস করাই লক্ষ্য।
আরও পড়ুন : Taliban Wifi Ban : আফগানিস্তানে নিষিদ্ধ ওয়াইফাই! তালিবান সরকারের নতুন বিতর্কিত সিদ্ধান্ত
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
গাজায় এই হামলার ঘটনায় ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে (Israel Attack On Gaza)। মানবাধিকার সংগঠনগুলি একে বেসামরিক নাগরিকদের জীবন বিপন্ন করার সমান বলে আখ্যা দিয়েছে। বহু রাষ্ট্রই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানালেও ইজরায়েল সাফ জানিয়ে দিয়েছে, তাদের অভিযান চলবে যতক্ষণ না হামাসের ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস হচ্ছে।
ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজা শহর থেকে অন্তত সাড়ে তিন লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এর মধ্যে অগস্টের পর থেকে প্রায় ১,৯০,০০০ প্যালেস্টাইনি গাজা ছেড়েছেন। এখনও সাড়ে ছ’লক্ষ মানুষ শহরের ভেতরেই আটকে রয়েছেন। মানবিক সংকট ঘনীভূত হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিচ্ছে।


