Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ইরানের সঙ্গে দীর্ঘদিনের সংঘাত এবার শেষের (US Iran War End) পথে-এমনই ইঙ্গিত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, আর মাত্র দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই সংঘর্ষের ইতি ঘটতে পারে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি যুদ্ধের চূড়ান্ত সময়সীমা ঘোষণা করতে পারেন বলেও জানা গিয়েছে।
ট্রাম্পের লক্ষ্য পূরণ (US Iran War End)
হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে ট্রাম্প (US Iran War End) স্পষ্ট জানান, এই যুদ্ধে তাঁদের মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্রের ক্ষমতা থেকে দূরে রাখা। তাঁর কথায়, “শাসক বদল নয়, আমাদের লক্ষ্য ছিল একটাই-ইরানের হাতে পরমাণু অস্ত্র না থাকা। সেই লক্ষ্য আমরা পূরণ করেছি।” ফলে যুদ্ধ দীর্ঘায়িত করার কোনও ইচ্ছা নেই বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ (US Iran War End)
ট্রাম্প আরও বলেন, খুব শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। এমনকি ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তাঁর মতে, ইরানও এই মুহূর্তে সমঝোতায় আগ্রহী এবং আলোচনার পথেই সমাধান হতে পারে। তাই নির্ধারিত সময়ের আগেই সংঘাতের অবসান ঘটতে পারে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। তবে পরিস্থিতি এতটা সরল নয়। আন্তর্জাতিক মহলে জোর আলোচনা চলছে, কারণ ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যেতে এখনও দৃঢ়প্রতিজ্ঞ বেঞ্জামিন নেতানিয়াহু-এর নেতৃত্বাধীন ইজরায়েল। এই বিষয়েই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে বলে খবর।

এছাড়াও, আমেরিকার অভ্যন্তরেও এই যুদ্ধ নিয়ে বিভাজন স্পষ্ট। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স-এর তরফ থেকেও নেতানিয়াহুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাঁর মতে, ইজরায়েলের চাপেই আমেরিকাকে এই সংঘাতে জড়াতে হয়েছে। সব মিলিয়ে, যুদ্ধ শেষের ইঙ্গিত মিললেও কূটনৈতিক টানাপোড়েন এখনও জারি। এখন নজর ট্রাম্পের আসন্ন ভাষণের দিকে, যেখানে এই সংঘাতের ভবিষ্যৎ স্পষ্ট হতে পারে।


