Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মধ্যপ্রাচ্যে ক্রমশ তীব্র হয়ে উঠছে যুদ্ধ (US Israel strike on Iran) পরিস্থিতি। ইরান, আমেরিকা ও ইজরায়েলকে ঘিরে সংঘাতের জেরে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী। বিশ্বের মোট অপরিশোধিত তেলের বড় অংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়। সাম্প্রতিক সংঘর্ষের জেরে ওই প্রণালী কার্যত অচল হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামে ব্যাপক উত্থান দেখা দিয়েছে।
ভারতের জন্য স্বস্তির খবর (US Israel strike on Iran)
এই পরিস্থিতির মধ্যেই ভারতের জন্য কিছুটা স্বস্তির (US Israel strike on Iran) খবর মিলেছে। জানা গিয়েছে, ভারতের জলসীমার কাছাকাছি অবস্থান করছে রাশিয়ার কয়েকটি তেলবাহী জাহাজ, যেগুলিতে প্রায় ৯৫ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে। প্রয়োজন হলে সেই তেলের গন্তব্য পরিবর্তন করে ভারতে পাঠাতে প্রস্তুত মস্কো। সূত্রের দাবি, দিল্লি সবুজ সংকেত দিলে কয়েক সপ্তাহের মধ্যেই সেই তেল ভারতীয় বন্দরে পৌঁছতে পারে।

বাড়ছে উত্তেজনা (US Israel strike on Iran)
এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান আগেই সতর্ক করেছিল, চিন ও রাশিয়া ছাড়া অন্য দেশের জাহাজ চলাচল করলে তার পরিণতি ভালো হবে না। সেই সতর্কবার্তা উপেক্ষা করায় একাধিক তেলবাহী জাহাজের উপর হামলার অভিযোগ উঠেছে। ফলে ওই সমুদ্রপথে আটকে পড়েছে শতাধিক জাহাজ।

বিশ্ব অর্থনীতির উপর প্রভাব
বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতির উপর তার বড় প্রভাব পড়তে পারে। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি আরও খারাপ হলে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলার ছুঁতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হলে ভারতের অর্থনীতি, আমদানি ব্যয় এবং মুদ্রাস্ফীতির উপরও বাড়তি চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।


