Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এক সাক্ষাৎকারে তার এই সমস্যার কথা নিজেই জানিয়েছেন বোল্ট। উসেইন বোল্টের ঝুলিতে রয়েছে অলিম্পিক্সের আটটি সোনা সহ ১১টি বিশ্ব খেতাব (Usain Bolt)।
হঠাৎ কী হলো বোল্টের? (Usain Bolt)
রানিং ট্র্যাকে গতির কথা বললেই যার কথা প্রথম মাথায় আসে তিনি হলেন উসেইন বোল্ট বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ চলছে এখন টোকিয়োতে। পুরুষদের ১০০ মিটারে দৌড়ে বোল্টের বিশ্বরেকর্ড ভাঙার চেষ্টা করেন বিশ্বের সেরা স্প্রিন্টারেরা, সেই উসেইন বোল্ট অসুস্থ হওয়ার খবর পাওয়ার পর থেকেই মনখারাপ ক্রীড়াপ্রেমীদের। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন সিঁড়ি দিয়ে উঠলেও তার হাঁফ ধরছে (Usain Bolt)।
এক সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী বোল্ট এখন বেশিরভাগ সময় নিজের বাড়িতেই থাকনে। নিজের পরিবারের সাথে সময় কাটান বিশ্বের তারকা স্প্রিন্টার। সন্তানদের সঙ্গে ভাল দিন কাটে তার। ভাল করে হাঁটতে পারেন না তিনি। সিঁড়ি ভাঙতেও তার শ্বাসকষ্ট হয়। এক সাক্ষাৎকারে বোল্ট নিজেই জানিয়েছেন ‘সিঁড়ি দিয়ে উঠতে হলে দম বন্ধ হয়ে যায় আমার। কম বয়সে এমন কোনও সমস্যা ছিল না। বয়স বাড়ার সাথে সাথে সমস্যাও বাড়ছে।’ সেই সাক্ষাৎকারে বোল্ট জানান তিনি জিমে ওয়ার্কআউট করলেও তার ফ্যান নন তিনি। তিনি আরও জানান যে তিনি ভাবছেন আবার দৌড় শুরু করার কথা।

আরও পড়ুন: Israel Attack On Gaza : গাজা শহর দখলের লক্ষ্যে স্থলপথে আক্রমণ বাড়লো ইজরায়েল
অলিম্পিক্সে তার ঝুলিতে রয়েছে আটটি সোনা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্টের ঝুলিতে রয়েছে ১১টি সোনা, একশো মিটারে বিশ্বরেকর্ড রয়েছে তার। তার এই রেকর্ডের জেরে বছর দশেকেরও বেশি ধরে অ্যাথলেটিক্সের সুপারস্টার ছিলেন জামাইকান স্প্রিন্টার। সারা বিশ্ব জুড়ে রয়েছে তার অগুনিত ভক্ত। সোনা জেতার পর আকাশের দিকে আঙ্গুল তুলে বিখ্যাত তার সিগনেচার সেলিব্রেশন। সেই স্টাইল নকল করতে দেখা গেছে বহু ক্রীড়াবিদকে। ক্রীড়া জগতে অনেকেরই রোল-মডেল তিনি।
অ্যাকিলেস টেন্ডন নিয়ে সমস্যায় ভুগছেন বোল্ট। এই ধরণের সমস্যা সাধারণত দৌড়বিদদের বেশি দেখা যায়। তাছাড়া মেরুদণ্ড নিয়েও সমস্যায় প্রাক্তন দৌড়বিদ। এই সমস্যায় শ্বাসকষ্ট হয়। তিনি তার দৈনন্দিন জীবন সম্পর্কে বলতে গিয়ে জানান সকালে সন্তানদের স্কুলে নিয়ে যান, সিনেমা দেখেন এবং কখনও কখনও সন্তানদের সঙ্গে খেলে সময় কাটান তিনি (Usain Bolt)।


