Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: উত্তরাখণ্ডে প্রকৃতির তাণ্ডব যেন (Uttarakhand Cloud Burst) থামছেই না। আবারও ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত চামোলি জেলা। বুধবার রাতে প্রবল বর্ষণের ফলে চামোলির নন্দানগড় এলাকায় ধস নেমেছে, যার জেরে বহু বাড়ি ভেঙে পড়ে এবং বেশ কয়েকজন মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।
ব্যাপক তল্লাশি ও উদ্ধারকাজ (Uttarakhand Cloud Burst)
চামোলির জেলা শাসক সন্দীপ তিওয়ারি জানিয়েছেন, নন্দানগড় (Uttarakhand Cloud Burst) ঘাট এলাকার অন্তত ছয়টি বাড়ি এই ধসের ফলে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন মোট ১০ জন, যার মধ্যে মাত্র দু’জনকে এখনও পর্যন্ত জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি ও উদ্ধারকাজ।
হঠাৎ করে শুরু মেঘভাঙা বৃষ্টি (Uttarakhand Cloud Burst)
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধস মূলত (Uttarakhand Cloud Burst) গভীর রাতে হঠাৎ করে শুরু হওয়া মেঘভাঙা বৃষ্টির ফল। হড়পা বানের কারণে ক্ষয়ক্ষতির মাত্রা বেড়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে এনডিআরএফ ও অন্যান্য বিপর্যয় মোকাবিলা দলকে কাজে লাগানো হয়েছে। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
পরিস্থিতি আরও জটিল
স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়েছেন। প্রশাসনের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে, তবে আবহাওয়ার অনিশ্চয়তার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
ভারতীয় সেনার ক্যাম্পও জলের তোড়ে নিশ্চিহ্ন
উল্লেখ্য, এটি কোনও একক ঘটনা নয়। এর আগেও চলতি বর্ষায় একাধিকবার প্রাকৃতিক বিপর্যয়ে কেঁপে উঠেছে উত্তরাখণ্ড। আগস্ট মাসের শুরুতেই ধরালি, হরসিল ও আরও একটি গ্রামে একসঙ্গে হড়পা বানের আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছিল। ধরালিতে একপ্রকার গ্রামটিই নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। সেখানে ক্ষীরগঙ্গা নদীর জল হঠাৎ বেড়ে গিয়ে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, গাছপালা এমনকি মানুষের জীবনও। হরসিল অঞ্চলে ভারতীয় সেনার একটি ক্যাম্পও জলের তোড়ে নিশ্চিহ্ন হয়ে যায়।
আরও পড়ুন: Dry Fruits: ড্রাই ফ্রুটস খাওয়ার নির্দিষ্ট সময় কখন জানেন?
পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার ও কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা সংস্থা একসঙ্গে কাজ করছে। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, আগামী কয়েক দিন রাজ্যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ি এলাকাগুলিতে বসবাসকারী মানুষদের সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।


