Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র ৩০ বলে ৫ চার ও ৩ ছয়ে অর্ধশতরান। বৈভবের নামেই এখন বিশ্বকাপের দ্রুততম ও সবচেয়ে কম বয়সে হাফ সেঞ্চুরির রেকর্ড (Vaibhav Sooryavanshi)।
বৈভব ভাঙল বিরাট রেকর্ড (Vaibhav Sooryavanshi)
বিশ্বকাপের মঞ্চে সবথেকে বেশি নজর রয়েছে ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশীর দিকে। ভারতের এই তরুণ ওপেনার মাঠে নামা মানেই ঝোড়ো ব্যাটিংয়ের পাশাপাশি রেকর্ড ভাঙা এবং নতুন রেকর্ড নিজের নামে করা। প্রথম ম্যাচে সফল না হলেও দ্বিতীয় ম্যাচে রান পেলেন তিনি এবং ভাঙলেন বিরাট কোহলির রেকর্ড। নিজের নামে সেই রেকর্ড করে ইতিহাস লিখলেন নিজের নামে। লিস্ট-‘এ’ ক্রিকেটে যুব ওয়ানডে-তে কোহলিকে পিছনে ফেলে সবচেয়ে বেশি রান সংগ্রহকারী ব্যাটসম্যান এখন বৈভব। কোহলির ছিল ২৮ ম্যাচে ৯৭৮ রান, যার মধ্যে একটি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি। অন্যদিকে বৈভব ছুঁয়ে ফেললেন ১০০০ রানের গণ্ডি মাত্র ২০ ম্যাচেই। যার মধ্যে রয়েছে তিনটি শতরান ও পাঁচটি অর্ধশতরান (Vaibhav Sooryavanshi)।
২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ভারতের শুরুটা মোটেও ভাল ছিল না। দুই টপ অর্ডার ব্যাটসম্যান দ্রুত আউট হয়ে যাওয়ার ফলে চাপে পড়ে হয় ভারত। কিন্তু সেখান থেকে লড়াই চালিয়ে যায় বৈভব। বৈভব ও অভিজ্ঞান জুটিতে ভর করে ভারত ক্রস করে ১০০ রানের গণ্ডি। বৈভব শেষ পর্যন্ত করেন ৬৭ বলে ৭২ রান, যার মধ্যে ৬টি চার ও ৩টি ছয় রয়েছে তাঁর।

বাংলাদেশের বিরুদ্ধে বৈভব মাত্র ৩০ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন, ৩টি ছয় ও ৫টি চারের সাহায্যে। এটি একদিকে যেমন দ্রুততম হাফসেঞ্চুরি তেমন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সে (১৪ বছর ২৯৬ দিন) অর্ধশতরান করার রেকর্ড। আফগানিস্তানের শাহিদুল্লাহ কামালের (১৫ বছর ১৯ দিন) রেকর্ড ভেঙে দেয় বৈভব।
তবে একটুর জন্য নিজের শতরান হাতছাড়া হয় বৈভবের। ৭২ রানে তাঁকে ফিরতে হয় তাঁকে ড্রেসিং রুমে। ভারতের হয়ে শক্ত ভিত গড়ে দেন ভারতের এই তরুণ প্রতিভা। বৈভবের পর অভিজ্ঞান কুন্ডুও অর্ধশতরান করেন। ১১২ বলে ৮০ রান করে সাজঘরে ফেরেন তিনি। যার মধ্যে রয়েছে ৪টি চার ও ৩টি ছয়। (Vaibhav Sooryavanshi)।


