To Join Our Whatsapp Channel
Click here
To Join Our Telegram Group
Click here
Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দৈনন্দিন জীবনে একে (Vastu Tips) অপরের জিনিস ব্যবহার করা আমাদের কাছে খুবই স্বাভাবিক ব্যাপার। কখনও বন্ধুর কলম, কখনও কারও ঘড়ি বা পোশাক-এসব নিয়ে আমরা খুব একটা ভাবি না। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী, এই অভ্যাসই নাকি জীবনে ডেকে আনতে পারে নানা নেতিবাচক প্রভাব।
কেন ক্ষতিকারক? (Vastu Tips)
বাস্তু মতে, প্রত্যেক মানুষের শরীরের সঙ্গে একটি বিশেষ (Vastu Tips) শক্তি বা এনার্জি যুক্ত থাকে। সেই শক্তি তাঁর ব্যবহৃত জিনিসপত্রের মধ্যেও ছড়িয়ে পড়ে। ফলে অন্যের ব্যবহৃত জিনিস ব্যবহার করলে সেই ব্যক্তির নেতিবাচক শক্তিও আপনার জীবনে প্রভাব ফেলতে পারে।
বিপদ লুকিয়ে কোথায়? (Vastu Tips)
- যেমন ধরুন, অন্যের বিছানায় ঘুমানোর অভ্যাস। এটি অনেকের কাছেই সাধারণ বিষয় হলেও বাস্তু বলছে, এতে অন্যের মানসিক অশান্তি বা আর্থিক সমস্যার প্রভাব আপনার ওপর পড়তে পারে। তাই নিজের বিছানাই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হয়।
- আবার অন্যের ঘড়ি ব্যবহার করাও নাকি শুভ নয়। বিশ্বাস করা হয়, এতে কর্মজীবনে বাধা আসতে পারে এবং সাফল্য পেতে দেরি হয়। একইভাবে, অন্যের পোশাক পরার ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। এতে নাকি অন্যের অসুস্থতা বা দুর্ভাগ্যের ছায়া নিজের জীবনে এসে পড়তে পারে।
- ছোট্ট একটি রুমাল নিয়েও রয়েছে সতর্কবার্তা। বাস্তু মতে, অন্যের রুমাল ব্যবহার করলে সম্পর্কের মধ্যে দূরত্ব ও ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। এমনকি সামান্য বিষয় থেকেও বড় ঝগড়া বাধার সম্ভাবনা থাকে।
আরও পড়ুন: Mamata Banerjee: আগে বাংলা থেকে বিজেপিকে তাড়াব, তারপর দিল্লি থেকে: সুর চড়ালেন মমতা!
- অনেকেরই অভ্যাস অন্যের কলম ব্যবহার করে তা ফেরত না দেওয়া। এই অভ্যাস শুধু সামাজিকভাবে অস্বস্তিকর নয়, বাস্তু মতে এটি আর্থিক উন্নতির পথেও বাধা সৃষ্টি করতে পারে।
- সবশেষে, অন্যের কাছ থেকে টাকা ধার নিয়ে সময়মতো ফেরত না দেওয়া অত্যন্ত অশুভ বলে ধরা হয়। এতে দীর্ঘমেয়াদে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকে।
- তাই মানসিক শান্তি ও আর্থিক স্থিতি বজায় রাখতে, অন্যের জিনিস ব্যবহার করার আগে একটু সচেতন হওয়াই ভালো। ছোট এই অভ্যাসগুলোই বড় প্রভাব ফেলতে পারে জীবনে।


