Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঁহাতি ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার মাত্র আট রান করেই কৃষ্ণ প্রসাদের থ্রোতে রান আউট হয়ে ফেরেন রুমে (Venkatesh Iyer)।
ব্যর্থ ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer)
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মধ্যপ্রদেশ ও কেরলের মধ্যে ম্যাচ ছিল। সেই ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারের দিকে সবার নজর ছিল। কিন্তু সেই ম্যাচেও দাগ কাটতে ব্যর্থ হলেন তিনি। মাত্র আট রান করে তাঁকে ফিরতে হলো সাজঘরে (Venkatesh Iyer)।
মিনি নিলামে যে সকল প্লেয়ারদের দিকে নজর ছিল তাঁদের মধ্যে অন্যতম একজন হলেন ভেঙ্কটেশ আইয়ার। একদিকে যেমন অজি তারকা গ্রিনকে রেকর্ড মূল্য দিয়ে দলে নিয়েছে কলকাতা তেমনই প্রাক্তন এই কলকাতার ব্যাটারকে সাত কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু বিজয় হাজারে ট্রফিতে ব্যর্থ হলেন সাত কোটির তারকা।
দ্রুত সিঙ্গেল নিতে গিয়ে সতীর্থ হিমাংশু মন্ত্রীর সঙ্গে ভুল বোঝাবুঝির হয় তাঁর। ম্যাচে দ্রুত ফিরে যাওয়ার কারণে তাঁকে নিয়ে আবার নতুন করে চর্চা শুরু হয়েছে। ক্রিকেটপ্রেমীদের একাংশের মতে তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কলকাতার সঠিক ছিল তবে আবার উল্টোদিকে প্রশ্ন উঠছে বেঙ্গালুরু কতটা লাভবান হবে?

আরও পড়ুন: Silver: রেকর্ড দামে রুপো, কেজিতে ছুঁল ২.৫ লক্ষ: ২০২৬ সালে কি বিনিয়োগের জন্য উপযুক্ত সাদা ধাতু?
প্রসঙ্গত কলকাতা নাইট রাইডার্স তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় দলে নিয়েছিল। কিন্তু নাইটদের হয়ে তিনি উল্লেখযোগ্য পারফর্ম করতে পারেননি ফলে এবার নিলামের আগে আইয়ারকে ছেড়ে দেয় নাইট শিবির। নিলামে সাত কোটির বিনিময়ে ভেঙ্কটেশ আইয়ারকে দলে নেয় আরসিবি। দর কমলেও ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে ভক্তদের মধ্যে চর্চার শেষ নেই।
নিলামে আইয়ারের বেস প্রাইস ২ কোটি টাকা ছিল। শুরুর দিকে তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছিল লখনউ সুপার জায়ান্টস। এর পরে গুজরাট টাইটান্স আইয়ারের প্রতি আগ্রহ প্রকাশ করে। কলকাতা নাইট রাইডার্সও বিডিং যুদ্ধে নেমে পড়ে তাঁকে নিতে (নাইটদের এই বিড করা নিয়ে অনেক সমর্থকদের মনে হয়েছিল যে তাঁরা আবার দলে নিতে চাইছেন আইয়ারকে)। শেষমেশ আইয়ারকে নিয়ে শেষ হাসি হাসে বিরাট কোহলির দল (Venkatesh Iyer)।


