Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঘরোয়া ক্রিকেটে ভাল ফর্মে থাকার কারণে IPL ২০২৬-এর নিলামের আগে ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে জল্পনা বাড়ছিল (Venkatesh Iyer)।
জার্সি রং বদল ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer)
আইপিএল-এর মিনি নিলাম শুরু হওয়ার আগে যে সকল ভারতীয় ক্রিকেটারদের নিয়ে জল্পনা চলছিল তাঁদের মধ্যে অন্যতম নাম ভেঙ্কটেশ আইয়ার। আগের মরশুমে কলকাতা তাঁকে ২৩.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল। কিন্তু ব্যাট হাতে বজ্র কাড়তে পারেননি এই নাইট তারকা। আর তাই নিলামের আগেই তাঁকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কলকাতা। তবে ভেঙ্কটেশ আইয়ার তাঁর পুরনো দলেই ফেরার ইচ্ছে প্রকাশ করেছিলেন কিন্তু ঘরে ফেরা হলো না তাঁর। পরের মরশুমে তাঁকে দেখা যাবে অন্য জার্সি গায়ে (Venkatesh Iyer)।

সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ভালো ছন্দে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। নিলামের দিনই মধ্যপ্রদেশের হয়ে ৪৩ বলে ৭০ রানের দাপুটে ইনিংস খেলেন ভেঙ্কটেশ। তাই নিলামের আগেই চর্চা চলছিল তাঁকে নিয়ে। নিলামে তাঁকে দলে নিতে প্রথমে আসরে নামে লখনৌ সুপার জায়ান্টস। তাঁদের সঙ্গে লড়াই চলছিল গুজরাট টাইটান্সের। দুই কোটি ৮০ লাখ টাকা দাম ওঠার পরে বেরিয়ে যায় গুজরাট। অনেকে মনে করছিলেন কম তাকে তাঁকে দলে নিতে পারে কলকাতা। তবে শেষ পর্যন্ত সাত কোটি টাকায় RCB-তে যোগ দিলেন ভেঙ্কটেশ আইয়ার।
আরও পড়ুন: Jordan Modi: জর্ডন সফরে মোদি: দ্বিপাক্ষিক বাণিজ্যে উন্নতির প্রস্তাব, ৫ মউ স্বাক্ষরিত
তবে বেতন অনেকটাই কমল এই প্রাক্তন নাইট তারকার। গত মরশুমে KKR-এর সঙ্গে চুক্তি অনুযায়ী ২৩.৭৫ কোটি টাকা পেতেন তিনি। এ বার পাবেন সাত কোটি। অর্থাৎ প্রায় ১৬ কোটি ৭৫ লাখ টাকা কমে খেলতে হবে ভেঙ্কটেশ আইয়ারকে। পরের মরশুমে বিরাট কোহলির দলের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। এখন দেখার নতুন দলের হয়ে কতটা নজর কাড়তে পারেন এই প্রাক্তন নাইট তারকা (Venkatesh Iyer)।
অন্যদিকে প্রত্যাশা করা হয়েছিল বড় অঙ্কে দল পাবেন রবি বিষ্ণোই আর সেটাই সত্যি হলো। লড়াইয়ে নামে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুুপার কিংস। ৬ কোটি টাকায় আসার পর বিড করা থেকে বেরিয়ে যায় CSK। আসরে নামে সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু শেষ পর্যন্ত শেষ হাসি হাসে রাজস্থান রয়্যালস। ৭ কোটি ২০ লাখ টাকায় তারা দলে নিয়ে নেন রবি বিষ্ণোইকে।


