Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঁচ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে নামবেন ভেনাস উইলিয়ামস (Venus Williams)।
টেনিস সার্কিটে ফিরছেন ভেনাস (Venus Williams)
পাঁচ বছর পর অস্ট্রেলিয়ান ওপেনে নামতে চলেছেন ভেনাস উইলিয়ামস। ১৯৯৮ সালে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন খেলেছিলেন তিনি। সেবার কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন আমেরিকার টেনিস তারকা। ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন ভেনাস। ১৮ জুন থেকে শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ান ওপেন। সাত বারের গ্রান্ড স্লাম জয়ী এই তারকাকে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দিয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা (Venus Williams)।
গত ডিসেম্বর মাসেই বিয়ে করেছেন ভেনাস। তারপর আবার টেনিস সার্কিটে ফিরেছেন ভেনাস উইলিয়ামস। এইবারের অস্ট্রেলিয়ান ওপেনে বেশি বয়েসের মহিলা প্রতিযোগী হিসেবে তিনি ভাঙে দিয়েছেন জাপানের কিমিকো ডেটের নজির। তিনি ২০১৫ সালে ৪৪ বছর বয়সে অংশগ্রহণ করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেনে।
বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম খেলার সুযোগ পেয়ে আনন্দিত আপ্লুত ভেনাস বলেছেন, ‘আবার অস্ট্রেলিয়ায় খেলার সুযোগ পেয়ে আমি ভীষণই উত্তেজিত। প্রতিযোগিতায় খেলার জন্য মুখিয়ে রয়েছি। অস্ট্রেলিয়ান ওপেনে আমার দারুণ সব স্মৃতি রয়েছে। আবার খেলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞ। এই সুযোগ আমার টেনিসজীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
মহিলাদের প্রাক্তন এক নম্বর এই টেনিস তারকা কখনও অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হতে পারেননি। ২০০৩ ও ২০১৭ সালে ফাইনালেও উঠলেও খেতাব জয় অধরাই থেকেছে তাঁর । মহিলাদের ডাবলস এবং মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। মেলবোর্নে পার্কে তিনি সিঙ্গেলস ম্যাচ জিতেছেন ৫৪টি। ২১টি ম্যাচ হারতে হয়েছে তাঁকে। সূত্রের খবর অস্ট্রেলিয়ান ওপেনের দুই সপ্তাহ আগে নিউ জিল্যান্ডের অকল্যান্ড ওপেনে খেলবেন ভেনাস। সেখানেও তিনি ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন।
আরও পড়ুন: Valley of Flowers: শহরের কোলাহল ছেড়ে ফুলের রাজ্যে হারাতে চান?
ভেনাস সাতটি গ্রান্ড স্লামের মধ্যে পাঁচ বার উইম্বলডন জিতেছেন। যথাক্রমে ২০০০, ২০০১, ২০০৫, ২০০৭ ও ২০০৮ সালে। ইউএস ওপেন জিতেছেন ২০০০ ও ২০০১ সালে। ফরাসি ওপেনে ২০০২ সালে ফাইনালে উঠেও হেরে গিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন চলবে ১৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৬ মাসের বিরতির পর ফের টেনিস কোর্টে ফিরছেন ভেনাস। আমেরিকার টেনিস প্লেয়ার কোকো গফ তাঁর একটি বক্তব্যে ভেনাসকে কিংবদন্তি বলে উল্লেখ করে বলেন, ‘খেলাধুলোয় ভেনাস একজন কিংবদন্তি। ফের কোর্টে ফিরছে ভেনাস এটা দারুণ ব্যাপার। দীর্ঘদিনের কেরিয়ার ভেনাসের। এতদিন ধরে ফিটনেস ধরে রেখেছে (Venus Williams)।’


