Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: গুরুত্বপূর্ণ মেরামতি ও পুনর্বাসন কাজের জন্য রবিবার, ৮ ফেব্রুয়ারি টানা ১২ ঘণ্টা বন্ধ থাকবে ২য় হুগলি সেতু (বিদ্যাসাগর সেতু)(Vidyasagar Setu)। কলকাতা পুলিশের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সেতু দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
জরুরি সংস্কারের জন্য সিদ্ধান্ত (Vidyasagar Setu)
বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল ও বেয়ারিং প্রতিস্থাপন-সহ জরুরি সংস্কারের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স অথরিটির তত্ত্বাবধানে এই কাজ চলবে।
আরও পড়ুন: EC Conferrence: লক্ষ্য সমন্বয় ও সহযোগিতা: ২৫ বছর পর নির্বাচন কমিশনারদের জাতীয় সম্মেলনের ডাক
বিকল্প রুটে যান চলাচল (Vidyasagar Setu)
কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সেতু বন্ধ থাকাকালীন বিকল্প রুটে যান ঘুরিয়ে দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রধান সড়ক দিয়ে যানবাহন চালানো হবে। সাধারণ মানুষকে ওই সময়ে বিদ্যাসাগর সেতু ব্যবহার এড়িয়ে চলার এবং বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।



