Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ঝড় তুলেছে (Vijay Rashmika Wedding) এক ভাইরাল ছবি, যেখানে দাবি করা হচ্ছে-অভিনেতা বিজয় দেবেরকোন্ডা ও অভিনেত্রী রশ্মিকা মন্দানা নাকি গোপনে বিয়ে সেরে ফেলেছেন।
ভাইরাল সেই ছবি (Vijay Rashmika Wedding)
ছবিতে দু’জনকে দেখা যাচ্ছে বিয়ের একটি আচার (Vijay Rashmika Wedding) পালন করতে, তাঁদের পাশে উপস্থিত রয়েছেন মহেশ বাবু, সামান্থা রুথ প্রভু, আল্লু অর্জুন, রাম চরণ, করণ জোহর-সহ একাধিক তারকা। ছবির ক্যাপশনে লেখা ছিল, ২৬ জানুয়ারি হায়দরাবাদে এক ব্যক্তিগত অনুষ্ঠানে নাকি এই তারকা জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, যেখানে শুধুমাত্র পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ ইন্ডাস্ট্রির মানুষজন উপস্থিত ছিলেন।

জোর জল্পনা
এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে এবং অনুরাগীদের মধ্যে শুরু হয় জোর জল্পনা। অনেকেই একে ‘সবচেয়ে বড় সেলিব্রিটি ওয়েডিং লিক’ বলে দাবি করতে থাকেন। তবে বিষয়টি খতিয়ে দেখে জানা গিয়েছে, এই দাবির কোনও বাস্তব ভিত্তি নেই।

আরও পড়ুন: Horoscope Today: বুধবারের গ্রহযোগে ভাগ্য বদল কার?
প্রথমত, বিজয় বা রশ্মিকা-কেউই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই ছবি শেয়ার করেননি। দ্বিতীয়ত, তাঁদের ঘনিষ্ঠ বন্ধু বা সহকর্মীদের তরফ থেকেও বিয়ে নিয়ে কোনও পোস্ট বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তৃতীয়ত, নির্ভরযোগ্য কোনও সংবাদমাধ্যমেও এই ধরনের বিয়ের খবর প্রকাশিত হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভাইরাল ছবিটির একেবারে নীচে ছোট করে একটি ডিসক্লেমার লেখা রয়েছে, যেখানে স্পষ্ট উল্লেখ আছে- “এই ছবিটি এআই-এর মাধ্যমে তৈরি, শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে। কারও প্রতি অসম্মান বা ক্ষতির উদ্দেশ্য নেই।”


