Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় (Vijay Thalapati) থলপতির ব্যক্তিগত জীবন এখন চর্চার কেন্দ্রবিন্দুতে। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সক্রিয় রাজনীতিতে নামার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ঠিক সেই সময়েই তাঁর দাম্পত্য সম্পর্ক নিয়ে সামনে এসেছে একাধিক বিতর্কিত অভিযোগ, যা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহল-সব জায়গাতেই জোর আলোচনা শুরু হয়েছে।
বিবাহবিচ্ছেদের মামলা (Vijay Thalapati)
খবর অনুযায়ী, বিজয়ের স্ত্রী সঙ্গীতা (Vijay Thalapati) সোরনালিঙ্গম তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন। দীর্ঘদিনের এই দাম্পত্য সম্পর্কে ফাটল ধরার পেছনে অন্য এক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতার অভিযোগ উঠে এসেছে। দক্ষিণের অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের সম্পর্ক নিয়েই মূলত এই জল্পনা ছড়িয়েছে।

সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন (Vijay Thalapati)
সম্প্রতি একটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন (Vijay Thalapati) বিজয় ও তৃষা। সেই সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শুরু হয়। এমনও শোনা যাচ্ছে, কাজের সূত্রে নয়, ব্যক্তিগত সময় কাটাতেও তাঁরা বিদেশে গিয়েছিলেন। এই বিষয়টি সামনে আসার পরই নাকি পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এমনকি সাম্প্রতিক সময়ে তাঁদের একসঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার খবরও সামনে এসেছে, যা জল্পনাকে আরও উসকে দিয়েছে।

মুখ খুলেছেন বিজয়
তবে এই সব বিতর্কের মাঝেই সম্প্রতি এক অনুষ্ঠানে মুখ খুলেছেন বিজয়। তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে যে সব গুঞ্জন চলছে, সেগুলিতে যেন মানুষ কান না দেন। অভিনেতার বক্তব্য, এসব আলোচনা করে সময় নষ্ট করার কোনও মানে নেই। তিনি চান, দর্শক ও অনুরাগীরা তাঁর কাজের দিকেই বেশি গুরুত্ব দিন। একই সঙ্গে তিনি স্বীকার করেন, ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীরা কষ্ট পেলে তাঁরও খারাপ লাগে। অন্যদিকে জানা গেছে, সঙ্গীতা আদালতের দ্বারস্থ হয়ে শ্বশুরবাড়িতে থাকার অধিকার দাবি করেছেন। ফলে বিষয়টি এখন আইনি পথেই এগোচ্ছে।
আরও পড়ুন: Anurag Dobhal: ইনস্টাগ্রাম লাইভে দুর্ঘটনা, উদ্বিগ্ন অনুরাগের অনুরাগীরা!
এদিকে ব্যক্তিগত বিতর্কের মাঝেই রাজনীতির ময়দানেও সক্রিয় হয়ে উঠেছেন বিজয়। একটি জনসভা থেকে তিনি মহিলাদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দেন। তাঁর ঘোষণা অনুযায়ী, নির্বাচনে তাঁর দল ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসিক আর্থিক সাহায্য, বিয়ের সময় সোনার মুদ্রা ও রেশমি শাড়ি এবং পরিবারের জন্য বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার মতো উদ্যোগ নেওয়া হবে।


