Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পাঞ্জাব থেকে উঠে আসা এক হৃদয়বিদারক ও ভয়াবহ (Viral Puppy Video) ঘটনার খবরে সোশ্যাল মিডিয়াজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এক তরুণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ‘১০০ দিনের চ্যালেঞ্জ’-এর নামে একটি নিরীহ পথকুকুরের উপর চরম নিষ্ঠুরতা চালাচ্ছিল বলে অভিযোগ। প্রতিদিন ভিডিও পোস্ট করে সে দেখাত, কী ভাবে কুকুরটির সঙ্গে সময় কাটাচ্ছে-কখনও আদর, কখনও খেলা। কিন্তু সেই ভিডিওগুলির সঙ্গেই সে বারবার দাবি করত, ১০০ দিন শেষ হলে ওই কুকুরকে রান্না করে বিরিয়ানি বানিয়ে খাবে।

নেটিজেন ও পশুপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া (Viral Puppy Video)
চ্যালেঞ্জের প্রথম দিন থেকেই নেটিজেন ও পশুপ্রেমীদের (Viral Puppy Video) মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এই আচরণকে অমানবিক ও অপরাধমূলক বলে আখ্যা দেন। তা সত্ত্বেও ওই ইনফ্লুয়েন্সার কোনও তোয়াক্কা না করে নিয়মিত ভিডিও পোস্ট করতে থাকে এবং কুকুরটিকে ক্ষতি করার হুমকি দিতে থাকে। সবচেয়ে আতঙ্কজনক বিষয় ছিল-চ্যালেঞ্জ শুরুর সময় ‘জিমি’ নামের ওই কুকুরটি ছিল ছোট্ট এক পাপি। দিনের পর দিন ভিডিও চলার সঙ্গে সঙ্গে সে ধীরে ধীরে বড় কুকুরে পরিণত হয়। যখন বিষয়টি চরমে ওঠে, তখন চ্যালেঞ্জ প্রায় ৯২ দিনে পৌঁছে গিয়েছিল।

আরও পড়ুন: Semen Facial Trend: বয়স হাঁটবে উল্টোদিকে, মুখে সিমেন মেখেই বাজিমাত!
স্বস্তির খবর পশুপ্রেমীদের তৎপরতায়
শেষমেশ স্বস্তির খবর আসে পশুপ্রেমীদের তৎপরতায়। কয়েকজন প্রাণী অধিকারকর্মী ও উদ্ধারকারী দল ওই ইনফ্লুয়েন্সারের অবস্থান শনাক্ত করে সেখানে পৌঁছয়। তাঁরা হস্তক্ষেপ করে অবিলম্বে ওই নৃশংস চ্যালেঞ্জ বন্ধ করান এবং কুকুরটিকে নিরাপদে উদ্ধার করেন। চাপের মুখে ওই যুবক প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হয়। সে একটি ভিডিও বার্তায় নিজের আচরণের জন্য অনুশোচনা প্রকাশ করে এবং দর্শকদের কাছে দুঃখপ্রকাশ করে। সেই ক্ষমাপ্রার্থনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।


