Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ বিতর্কে আবার নতুন টুইস্ট, উলটপুরাণের পথে হাঁটতে পারে আইসিসি (Bangladesh)।
বিশ্বকাপে সুযোগ পেতে পারে বাংলাদেশ? (Bangladesh)
দুই সপ্তাহ আর বাকি নেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে কিন্তু তার আগে যেন বিতর্ক থামছেই না। বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের কারণে বিতর্ক আরও নতুন মাত্রা পেয়েছে। দল ঘোষণার পরেও বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে টালবাহানা চালাচ্ছে পাকিস্তান। বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পর থেকেই নতুন ‘নাটক; শুরু করেছে পাকিস্তান। তাদের দাবি আইসিসি বাংলাদেশের সাথে অন্যায় করেছে। তারাও বিশ্বকাপ বয়কটের হুঁশিয়ারি দিয়েছে আর তাতেই এসেছে নতুন টুইস্ট। এক প্রথম সারির সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী পাকিস্তান যদি পুরো বিশ্বকাপ বয়কট করে তবে সুযোগ পেতে পারে বাংলাদেশ। আর এরপরেই আবার নতুন ওরে শুরু হয়েছে বিতর্ক (Bangladesh)।
সোমবার পাক ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভি বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে। বৈঠকের পর তিনি জানিয়েছেন বিশ্বকাপ খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে শুক্রবার অর্থাৎ ৩০ জানুয়ারি অথবা ২ ফেব্রুয়ারি তথা মঙ্গলবার। তবে পাককিস্তান যদি শেষ পর্যন্ত বয়কটের পথে হাঁটে শিকে ছিঁড়তে পারে বাংলাদেশের (Bangladesh)।

এই নিয়ে এক করতে জানিয়েছেন, ‘পাকিস্তান যদি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে পরিবর্ত হিসেবে সুযোগ দেওয়া হবে বাংলাদেশকে। তা হলে গ্রুপ A-তে জায়গা পাবে বাংলাদেশ। তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধও রাখা যাবে। অর্থাৎ, সব ম্যাচই শ্রীলঙ্কায় খেলতে পারবে তারা। তখন সূচি বদলালেও ম্যাচ আয়োজনে বেশি সমস্যা হবে না।’
আরও পড়ুন: Semen Facial Trend: বয়স হাঁটবে উল্টোদিকে, মুখে সিমেন মেখেই বাজিমাত!
এই ঘটনায় আলাদা করে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরাতে হবে না। যেহেতু পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কায় ছিল সেক্ষেত্রে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে সেখানে বাংলাদেশের ম্যাচ আয়োজন করা হতে পারে। পাকিস্তান যদি সরে যায় তবে সিদ্ধান্ত নিতে হবে আইসিসি-কে। তবে আইসিসি-র পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। শেষ পর্যন্ত কী দাঁড়ায় পরিস্থিতি সেটা সময়ই বলবে (Bangladesh)।


