Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করার পর ক্রিকেট সমর্থকদের মুখে একটাই নাম উচ্চারিত হচ্ছে বিরাট কোহলি (Virat Kohli)।
পুমার সঙ্গে সম্পর্কচ্ছিন্ন কোহলির (Virat Kohli)
নিজের স্বপ্নের ফর্মে রয়েছেন বিরাট কোহলি। তাঁকে নিয়ে সমস্ত জল্পনার জবাব দিয়েছে তাঁর ব্যাট। প্রোটিয়াদের বিরুদ্ধে ধরা পড়েছে কোহলির বিরাট রূপ। প্রথম দুই ম্যাচে শতরানের পর শেষ ম্যাচেও তিঁনি অর্ধশতরান পূর্ণ করছেন। কিছু রান আরও বাকি থাকলে হয়ত হ্যাটট্রিক সেঞ্চুরির সাক্ষী থাকতো সমর্থকরা। রোহিত-বিরাটের কামব্যাক করার পরেই জয়ে ফিরেছে টিম ইন্ডিয়া (Virat Kohli)।

এবার বিরাট কোহলি বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমার সঙ্গে সম্পর্কচ্ছিন্ন করলেন। সূত্রের খবর অনুযায়ী তিনশো কোটি টাকার প্রস্তাব দেওয়া হয় কিং কোহলিকে। কিন্তু তাতে রাজি হননি বিরাট। পুমার মতো সংস্থার পরিবর্তে তিঁনি পথচলা শুরু করেছেন এক ভারতীয় সংস্থার সঙ্গে। সেই সংস্থার কর্ণধার অভিষেক গঙ্গোপাধ্যায়। তিঁনি নিজেও বহুজাতিক ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা পুমার ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।

আরও পড়ুন: Mamata Banerjee: ইন্ডিগো বিভ্রাটে কেন্দ্রকে তোপ মমতার, যাত্রীদের জন্য ক্ষতিপূরণের দাবি!
অভিষেক গঙ্গোপাধ্যায় পুমা থেকে বেরিয়ে এসে নিজের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা খুলেছেন। সেই সংস্থার নাম এজিলিটাস স্পোর্টস। ২০১৭ সালে পুমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন কোহলি। এবার সেই আট বছরের দীর্ঘ সম্পর্ক শেষ হলো। আট বছরের এই সম্পর্ক শেষ এবং এজিলিটাস স্পোর্টসের সঙ্গে চুক্তির কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন কোহলি।
২০১৭ সালে পুমার সঙ্গে কোহলি চুক্তিবদ্ধ হয়েছিলেন। বিরাটের প্রথম চুক্তির পরিমান ছিল ১১০ কোটি টাকা। তবে সেই সম্পর্কের এখানেই ইতি ঘটলো। এজিলিটাস স্পোর্টসে প্রায় ৪০ কোটি টাকার মতো বিনিয়োগ করেছেন বিরাট। পুমার সঙ্গে চুক্তির সময় কোহলি শুরু করেছিলেন ওয়ান এইট সংস্থা (Virat Kohli)।


